1. admin@naragatirsangbad.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩৭ অপরাহ্ন
শিরোনাম :
নড়াইলের কালিয়ায় ১৮৫ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার কালিয়ায় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বর্ষ উদযাপন যশোরে অনলাইন বেটিংয়ে জড়িত ৮ জন গ্রেপ্তার মাস্টার প্যারেডে জেলা পুলিশের প্রস্তুতি পরিদর্শনে পুলিশ সুপার খুলনায় আইনশৃঙ্খলা ও সুশাসন নিয়ে আইনমন্ত্রীর মতবিনিময় সভা পহরডাঙ্গা ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হতে চান কাবুল বিশ্বাস হারানো সরকারি অস্ত্রের খোঁজে র‍্যাব, তথ্য দিলে সর্বোচ্চ ২ লাখ টাকা পুরস্কার নড়াইলের চরেরঘাটে ইয়াবা ও দেশীয় অস্ত্রসহ ৩ জন গ্রেপ্তার শরণখোলায় নিখোঁজের তিন দিন পর স্কুলছাত্রের মরদেহ উদ্ধার, আটক ৫ ‘ক্রসফায়ার’ নয়, আইনের পথেই সন্ত্রাস দমন: আইনমন্ত্রী

লোহাগড়ায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের ১০ম গ্রেডের দাবিতে মানববন্ধন 

নড়াগাতীর সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : শনিবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৪
  • ১৮৩ বার এই সংবাদটি পড়া হয়েছে

 

মো: আজিজুর বিশ্বাস,স্টাফ রিপোর্টার

নড়াইলের লোহাগড়ায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের ১০ম গ্রেডের (এক দফা) দাবিতে মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৮সেপ্টেম্বর) সকালে লোহাগড়া উপজেলা পরিষদের প্রধান ফটকে ঘন্টা ব্যাপী এই মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

মানববন্ধনে লোহাগড়া উপজেলা সহকারী শিক্ষক সমিতির আহবায়ক মো: আতাউর রহমানের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন যুগ্ম আহবায়ক শেখ মোহাম্মদ শওকত, যুগ্ম আহবায়ক শেখ আশকাত, যুগ্ম আহবায়ক কাজী ইমরান হোসেন, সদস্য সচিব হাসান আরিফ লিমন, সদস্য রকিবুল ইসলাম ডাইমন্ড, সদস্য খালিদ হাসান রানা, সদস্য আব্দুল্লাহ আল মামুন, সদস্য মো: কামরুজ্জামান, সদস্য নীলিমা সুলতানাসহ প্রমুখ।

এসময় বক্তারা বলেন আমরা মানুষ গড়ার কারিগর আমাদের যে গ্রেডে বেতন প্রদান করা হয় তা যথেষ্ট নয়। এই বেতন নিয়ে পরিবার পরিজন নিয়ে চলতে খুবই কষ্ট হয়। প্রতিদিন টিফিন বাবদ মাত্র ৬ টাকা দেওয়া হয় যে টাকা দিয়ে কিছুই হয় না। এ সময় সহকারী শিক্ষকরা বাংলাদেশ সরকারের প্রধান উপদেষ্টার নিকট ১০ গ্রেড প্রদান করার জোর দাবী জানান। মানববন্ধন শেষে সহকারী শিক্ষকরা একটি বিক্ষোভ মিছিল করেন।

Facebook Comments Box

এই সংবাদটি শেয়ার করুনঃ

এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নড়াগাতীর সংবাদ।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park