1. admin@naragatirsangbad.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪১ অপরাহ্ন
শিরোনাম :
নড়াইলের কালিয়ায় ১৮৫ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার কালিয়ায় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বর্ষ উদযাপন যশোরে অনলাইন বেটিংয়ে জড়িত ৮ জন গ্রেপ্তার মাস্টার প্যারেডে জেলা পুলিশের প্রস্তুতি পরিদর্শনে পুলিশ সুপার খুলনায় আইনশৃঙ্খলা ও সুশাসন নিয়ে আইনমন্ত্রীর মতবিনিময় সভা পহরডাঙ্গা ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হতে চান কাবুল বিশ্বাস হারানো সরকারি অস্ত্রের খোঁজে র‍্যাব, তথ্য দিলে সর্বোচ্চ ২ লাখ টাকা পুরস্কার নড়াইলের চরেরঘাটে ইয়াবা ও দেশীয় অস্ত্রসহ ৩ জন গ্রেপ্তার শরণখোলায় নিখোঁজের তিন দিন পর স্কুলছাত্রের মরদেহ উদ্ধার, আটক ৫ ‘ক্রসফায়ার’ নয়, আইনের পথেই সন্ত্রাস দমন: আইনমন্ত্রী

পবিপ্রবি’র আবাসিক হলসমূহ পরিদর্শন করলেন নবনিযুক্ত উপাচার্য প্রফেসর ড. কাজী রফিকুল ইসলাম

নড়াগাতীর সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : শনিবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৪
  • ৮৫ বার এই সংবাদটি পড়া হয়েছে

 

দুমকি উপজেলা (পটুয়াখালী) প্রতিনিধি

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পবিপ্রবি) ভাইস-চ্যান্সেলর বিশিষ্ট শিক্ষাবিদ ও গবেষক প্রফেসর ড. কাজী রফিকুল ইসলাম বিভিন্ন আবাসিক হলসমূহ পরিদর্শন করে আবাসিক শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় করেন। এ সময় তার সঙ্গে হল প্রভোস্ট, সহকারী হল প্রভোস্টসহ একাধিক শিক্ষক, কর্মকর্তা উপস্থিত ছিলেন। শনিবার (২৮ সেপ্টেম্বর) বিকেল ৪টায় নবনিযুক্ত ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. কাজী রফিকুল ইসলাম একটি পরিদর্শন টিম নিয়ে বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলসমূহ পরিদর্শন করে আবাসিক হলসমূহের শিক্ষার্থীদের সার্বিক খোঁজখবর নেন।

এসময় আয়োজিত মতবিনিময়ে তিনি শিক্ষার্থীদের আবাসিক হলসমূহের বিভিন্ন সমস্যার কথা মনযোগ সহকারে শুনে পর্যায়ক্রমে দ্রুত সমাধানের আশ্বাস দেন। শিক্ষার্থীদের উদ্দেশ্যে নবনিযুক্ত ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. কাজী রফিকুল ইসলাম বলেন, বিভিন্ন সমস্যাগুলো চিহ্নিত করে ধারাবাহিকভাবে সমাধানের উদ্যোগ নেয়া হবে। এসময় তিনি বিশ্ববিদ্যালয়ের নানাবিধ সমস্যাসমূহ নিরসনের মাধ্যমে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে শিক্ষার্থী, শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী, সাংবাদিক, এলাকাবাসীসহ সকলের সহযোগিতা কামনা করেছেন।

Facebook Comments Box

এই সংবাদটি শেয়ার করুনঃ

এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নড়াগাতীর সংবাদ।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park