1. admin@naragatirsangbad.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪০ অপরাহ্ন
শিরোনাম :
নড়াইলের কালিয়ায় ১৮৫ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার কালিয়ায় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বর্ষ উদযাপন যশোরে অনলাইন বেটিংয়ে জড়িত ৮ জন গ্রেপ্তার মাস্টার প্যারেডে জেলা পুলিশের প্রস্তুতি পরিদর্শনে পুলিশ সুপার খুলনায় আইনশৃঙ্খলা ও সুশাসন নিয়ে আইনমন্ত্রীর মতবিনিময় সভা পহরডাঙ্গা ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হতে চান কাবুল বিশ্বাস হারানো সরকারি অস্ত্রের খোঁজে র‍্যাব, তথ্য দিলে সর্বোচ্চ ২ লাখ টাকা পুরস্কার নড়াইলের চরেরঘাটে ইয়াবা ও দেশীয় অস্ত্রসহ ৩ জন গ্রেপ্তার শরণখোলায় নিখোঁজের তিন দিন পর স্কুলছাত্রের মরদেহ উদ্ধার, আটক ৫ ‘ক্রসফায়ার’ নয়, আইনের পথেই সন্ত্রাস দমন: আইনমন্ত্রী

নড়াইলের নড়াগাতী থানা ছাত্রদলের আলোচনা সভা  

নড়াগাতীর সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : শনিবার, ৫ অক্টোবর, ২০২৪
  • ১৭৪ বার এই সংবাদটি পড়া হয়েছে

 

মোঃ বাবলু মল্লিক নড়াইল

নড়াইলের নড়াগাতী থানা ছাত্রদলের আয়োজনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকালে নড়াগাতী থানা বিএনপির দলীয় কার্যলয়ে নড়াগাতী থানা ছাত্রদলের আহ্বায়ক সৈয়দ রকিবুল ইসলাম মিশনের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন, নড়াইল জেলা ছাত্রদলের সহ-সভাপতি খান সুমন রানা, নড়াগাতী থানা যুবদলের সদস্য সচিব সাকায়েত হোসেন ঝুনু চৌধুরী, ৬নং খাসিয়াল ইউনিয়ন ছাত্রদলের সিনিয়র সহ সভাপতি মোঃ হুসাইন মীর প্রমুখ।

এ সময় উপস্থিত ছিলেন মাওলি ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক আব্দুর রহিম, বাঐসোনা ইউনিয়ন ছাত্রদলের সভাপতি আকাশ মোল্লা, কলাবাড়িয়া ইউনিয়ন ছাত্রদলের সভাপতি আলিফ, খাশিয়াল ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক মেহেদী হাসান প্রমুখ।

আলোচনা সভায় বক্তারা বলেন, দলের নাম ব্যবহার করে কেউ যদি দলের ভাবমূর্তি নষ্ট করার চেষ্টা করে আপনারা তাকে প্রতিহত করবেন। বহিরাগতরা দলে ঢুকে বিএনপি ও সহযোগী সংগঠনের নেতা- কর্মীদের মান যেন ক্ষুন্ন করতে না পারে সেদিকে সজাগ দৃষ্টি রাখবেন। অনুষ্ঠানটি পরিচালনা করেন, নড়াগাতী থানা ছাত্রদলের সদস্য সচিব মফিজুর রহমান।

Facebook Comments Box

এই সংবাদটি শেয়ার করুনঃ

এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নড়াগাতীর সংবাদ।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park