1. admin@naragatirsangbad.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১৮ অপরাহ্ন
শিরোনাম :
নড়াইলের কালিয়ায় ১৮৫ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার কালিয়ায় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বর্ষ উদযাপন যশোরে অনলাইন বেটিংয়ে জড়িত ৮ জন গ্রেপ্তার মাস্টার প্যারেডে জেলা পুলিশের প্রস্তুতি পরিদর্শনে পুলিশ সুপার খুলনায় আইনশৃঙ্খলা ও সুশাসন নিয়ে আইনমন্ত্রীর মতবিনিময় সভা পহরডাঙ্গা ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হতে চান কাবুল বিশ্বাস হারানো সরকারি অস্ত্রের খোঁজে র‍্যাব, তথ্য দিলে সর্বোচ্চ ২ লাখ টাকা পুরস্কার নড়াইলের চরেরঘাটে ইয়াবা ও দেশীয় অস্ত্রসহ ৩ জন গ্রেপ্তার শরণখোলায় নিখোঁজের তিন দিন পর স্কুলছাত্রের মরদেহ উদ্ধার, আটক ৫ ‘ক্রসফায়ার’ নয়, আইনের পথেই সন্ত্রাস দমন: আইনমন্ত্রী

শিক্ষকের পদত্যাগের দাবিতে শিক্ষার্থীদের সড়ক অবরোধ

নড়াগাতীর সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : শনিবার, ৫ অক্টোবর, ২০২৪
  • ১৭৩ বার এই সংবাদটি পড়া হয়েছে

 

পুলিশ লাইন স্কুল অ্যান্ড কলেজের দুই শিক্ষকসহ অধ্যক্ষের পদত্যাগের দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করছে শিক্ষার্থীরা। গত বৃহস্পতিবার দুপরে কুষ্টিয়া পুলিশ লাইন স্কুল অ্যান্ড কলেজের সামনের প্রধান সড়ক অবরোধ করে বিক্ষোভ করছে তারা। দাবি মানার আগে সড়ক ছাড়বেন না বলে হুশিয়ারি দিয়েছেন শিক্ষার্থীরা।

কুষ্টিয়া-মেহেরপুর সড়ক অবরোধ করে বিক্ষোভ করার ফলে যান চলাচল বন্ধ হয়ে যায়। এতে অনেকটাই যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে এবং যানজট লেগে যাওয়ায় চরম দুর্ভোগে পড়ে সড়কের যাত্রীরা। শিক্ষার্থীরা বলেন, আমাদের কলেজের সহকারী অধ্যক্ষ শাহজালাল ও কলেজের শিক্ষক সম্রাট নানা সময়ে প্রতিষ্ঠানের ছাত্রীদের সঙ্গে অসদাচারণ করেন। আমরা সপ্তাহখানেক আগে আন্দোলন করেছিলাম। তার প্রেক্ষিতে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা সমাধানের আশ্বাস দিলেও কোনো সমাধান করেনি। আমাদের দাবি মানার আগ পর্যন্ত আমরা সড়ক ছাড়বো না।

অভিযুক্তরা শিক্ষার্থীদের অভিযোগ অস্বীকার করেছেন। তারা জানান, আমাদের বিরুদ্ধে ওঠা অভিযোগ সঠিক না। সুষ্ঠ নিরপেক্ষ তদন্ত করলে তার প্রমাণ পাওয়া যাবে। এ বিষয়ে কুষ্টিয়ার ভারপ্রাপ্ত জেলা প্রশাসক শারমিন আক্তার বলেন, খোঁজ খবর নিয়ে এ বিষয়ে যত দ্রুত ব্যবস্থা নেওয়া হবে।

Facebook Comments Box

এই সংবাদটি শেয়ার করুনঃ

এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নড়াগাতীর সংবাদ।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park