1. admin@naragatirsangbad.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩৫ অপরাহ্ন
শিরোনাম :
নড়াইলের কালিয়ায় ১৮৫ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার কালিয়ায় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বর্ষ উদযাপন যশোরে অনলাইন বেটিংয়ে জড়িত ৮ জন গ্রেপ্তার মাস্টার প্যারেডে জেলা পুলিশের প্রস্তুতি পরিদর্শনে পুলিশ সুপার খুলনায় আইনশৃঙ্খলা ও সুশাসন নিয়ে আইনমন্ত্রীর মতবিনিময় সভা পহরডাঙ্গা ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হতে চান কাবুল বিশ্বাস হারানো সরকারি অস্ত্রের খোঁজে র‍্যাব, তথ্য দিলে সর্বোচ্চ ২ লাখ টাকা পুরস্কার নড়াইলের চরেরঘাটে ইয়াবা ও দেশীয় অস্ত্রসহ ৩ জন গ্রেপ্তার শরণখোলায় নিখোঁজের তিন দিন পর স্কুলছাত্রের মরদেহ উদ্ধার, আটক ৫ ‘ক্রসফায়ার’ নয়, আইনের পথেই সন্ত্রাস দমন: আইনমন্ত্রী

লোহাগড়ায় আওয়ামী লীগের রাজনীতি থেকে সরে দাঁড়ালেন অধ্যক্ষ মোশাররফ হোসেন মোল্যা

নড়াগাতীর সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : রবিবার, ৬ অক্টোবর, ২০২৪
  • ১২০ বার এই সংবাদটি পড়া হয়েছে

 

খন্দকার ছদরুজ্জামান নড়াইল জেলা প্রতিনিধি

নড়াইলের লোহাগড়ায় আওয়ামী লীগের রাজনীতি থেকে সরে দাঁড়ালেন নবগঙ্গা ডিগ্রি কলেজের অধ্যক্ষ মোঃ মোশারফ হোসেন মোল্যা।

শনিবার (৫ সেপ্টেম্বর) দুপুর ১২টায় স্হানীয় আল্লাহ’র দান ক্লিনিকের হলরুমে এক সংবাদ সম্মেলনে তিনি এ ঘোষণা দেন।

লিখিত বক্তব্যে তিনি বলেন, ‘আমি দীর্ঘদিন ধরে বাংলাদেশ আওয়ামী লীগের রাজনীতির সাথে জড়িত ছিলাম। আমি পারিবারিক এবং শারীরিক সমস্যার কারণে বাংলাদেশ আওয়ামী লীগের রাজনীতি থেকে অব্যাহতি নিলাম। এখন থেকে বাংলাদেশ আওয়ামী লীগের রাজনীতির সাথে আমার কোন সম্পর্ক নাই এবং এই দলের বিভিন্ন পদ থেকে অব্যহতি নিলাম।

এখন থেকে শিক্ষা কার্যক্রমের পাশাপাশি বিভিন্ন সামাজিক কর্মকান্ডে ও মানবসেবায় নিজেকে নিয়োজিত রাখবো। উল্লেখ্য, মোঃ মোশারফ হোসেন মোল্যা লোহাগড়া পৌর আওয়ামী লীগের সদস্য ও লোহাগড়া পৌর শাখা বঙ্গবন্ধু পরিষদের সাধারণ সম্পাদক পদে ছিলেন। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন আল্লাহ’র দান ক্নিনিকের স্বত্বাধিকারী মো: গোলাম কিবরিয়া মোল্যাসহ প্রমূখ।

Facebook Comments Box

এই সংবাদটি শেয়ার করুনঃ

এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নড়াগাতীর সংবাদ।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park