1. admin@naragatirsangbad.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪৫ অপরাহ্ন
শিরোনাম :
নড়াইলের কালিয়ায় ১৮৫ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার কালিয়ায় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বর্ষ উদযাপন যশোরে অনলাইন বেটিংয়ে জড়িত ৮ জন গ্রেপ্তার মাস্টার প্যারেডে জেলা পুলিশের প্রস্তুতি পরিদর্শনে পুলিশ সুপার খুলনায় আইনশৃঙ্খলা ও সুশাসন নিয়ে আইনমন্ত্রীর মতবিনিময় সভা পহরডাঙ্গা ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হতে চান কাবুল বিশ্বাস হারানো সরকারি অস্ত্রের খোঁজে র‍্যাব, তথ্য দিলে সর্বোচ্চ ২ লাখ টাকা পুরস্কার নড়াইলের চরেরঘাটে ইয়াবা ও দেশীয় অস্ত্রসহ ৩ জন গ্রেপ্তার শরণখোলায় নিখোঁজের তিন দিন পর স্কুলছাত্রের মরদেহ উদ্ধার, আটক ৫ ‘ক্রসফায়ার’ নয়, আইনের পথেই সন্ত্রাস দমন: আইনমন্ত্রী

খুলনার হেলিকপ্টার তৈরি করে চাঞ্চল্য সৃষ্টি করেছে কলেজ পড়ুয়া এক ছাত্র

নড়াগাতীর সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : সোমবার, ৭ অক্টোবর, ২০২৪
  • ২১০ বার এই সংবাদটি পড়া হয়েছে

 

শেখ মাহাবুব আলম বিভাগীয় প্রধান খুলনা

খুলনার হেলিকপ্টার তৈরি করে চাঞ্চল্য সৃষ্টি করেছে কলেজ পড়ুয়া এক ছাত্র। উপযুক্ত পরিবেশে পেলেই উড়ানোর অপেক্ষায় এখন। দেশীয় প্রযুক্ত আর চায়না ইঞ্জিনে তৈরী এই হেলিকপ্টার তৈরিতে কোটি টাকা নয় খরচ হয়েছে মাত্র ২ লক্ষ টাকা। সঠিক পৃষ্ঠপোষকতা পেলে দেশীয় এভিয়েশন শিল্পের জন্য এই আবিস্কার হতে পারে একটি মাইল ফলক।

ছোট বেলা থেকেই ব্যতিক্রমি কিছু করার চেষ্টা লিপ্ত খুলনার ফুলতলা উপজেলার জামিরা ইউনিয়নের বাসিন্দা নাজমুল খানের। সেই প্রচষ্টা থেকে গেল তিন বছর অক্লান্ত পরিশ্রম করে তৈরী করেছেন এক আসন বিশিষ্ট হেলিক্যাপ্টার।

খুলনার বিএল কলেজের শিক্ষার্থী নাজমুল ওয়েবসাইটের সহযোগিতায় জ্ঞান অর্জন করে দেশীয় প্রযুক্তিতে তৈরী করেছে এই হেলিক্যাপ্টার। এই হেলিক্যাপ্টারের ইঞ্চিন ব্যয়বহুল তাই নিজস্ব মেধায় মোটর সাইকেলের ইঞ্জিনের আরপিএম বাড়িয়ে ব্যবহার করা হয়েছে এখানে।

নাজমুলের পিতা খুলনার ফুলতলা উপজেলার বাসিন্দা নজরুল ইসলাম খান পেশায় একজন কৃষক, রয়েছে একটিচ মুদি দোকানও। দরিদ্রতার মাঝেও ছেলে উদ্ভাবনি ইচ্ছাকে উৎসাহিত করতে যুগিয়েছেন অর্থ। ছেলের সাফল্যে আবেগআপ্লুত তিনি।

স্থানীয়রা নাজমুলের এমন উদ্ভাবনে উচ্ছোসিত। নাজমুলের হেলিক্যাপ্টার বানানোর পরিকল্পনাকে উৎসাহ যুগিয়েছেন এলাকাবাসী। বর্তমানে যন্ত্রটি কাজ করায় গর্বিত তারা। প্রতিদিনই দূর দূরাস্ত থেকে উৎসুক জনতা ভীড় করছেন এই যন্ত্রটি দেখার জন্য। এখন আকাশে ওড়ার অপেক্ষায় নাজমুলের হেলিক্যাপ্টার। তবে এর জন্য প্রয়োজন আরও নিরাপত্তা সরঞ্জাম ও আয়োজন।

ইতমধ্যেই নাজমুলের সাথে যোগাযোগ করেছে জেলা প্রশাসন। হেলিক্যাপ্টাটিকে আরও নিরাপদ ও আকাশে ওড়ার যোগ্যকরে তোলার জন্য পরামর্শ দিচ্ছে তারা।

Facebook Comments Box

এই সংবাদটি শেয়ার করুনঃ

এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নড়াগাতীর সংবাদ।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park