1. admin@naragatirsangbad.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪৪ অপরাহ্ন
শিরোনাম :
নড়াইলের কালিয়ায় ১৮৫ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার কালিয়ায় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বর্ষ উদযাপন যশোরে অনলাইন বেটিংয়ে জড়িত ৮ জন গ্রেপ্তার মাস্টার প্যারেডে জেলা পুলিশের প্রস্তুতি পরিদর্শনে পুলিশ সুপার খুলনায় আইনশৃঙ্খলা ও সুশাসন নিয়ে আইনমন্ত্রীর মতবিনিময় সভা পহরডাঙ্গা ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হতে চান কাবুল বিশ্বাস হারানো সরকারি অস্ত্রের খোঁজে র‍্যাব, তথ্য দিলে সর্বোচ্চ ২ লাখ টাকা পুরস্কার নড়াইলের চরেরঘাটে ইয়াবা ও দেশীয় অস্ত্রসহ ৩ জন গ্রেপ্তার শরণখোলায় নিখোঁজের তিন দিন পর স্কুলছাত্রের মরদেহ উদ্ধার, আটক ৫ ‘ক্রসফায়ার’ নয়, আইনের পথেই সন্ত্রাস দমন: আইনমন্ত্রী

দিঘলিয়ার পূজা মন্ডপের নিরাপত্তার বিষয় পরিদর্শন করেন ক্যাপ্টেন মোঃ আশরাফুজ্জামান

নড়াগাতীর সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৮ অক্টোবর, ২০২৪
  • ২২৩ বার এই সংবাদটি পড়া হয়েছে

 

ওয়াহিদ মুরাদ, স্টাফ রিপোর্টার

আজ ৭ অক্টোবর সোমবার সকাল থেকে খুলনার দিঘলিয়া উপজেলার বিভিন্ন পূজামন্ডপ গুলিতে শান্তি শৃঙ্খলা ও নিরাপত্তা রক্ষায় গৃহীত পদক্ষেপ সরেজমিনে দেখার জন্য উপজেলার বিভিন্ন পূজামন্ডপ পরিদর্শন করেন বাংলাদেশ নেভির বানৌজা তিতুমীর এর ক্যাপ্টেন মোঃ আশরাফুজ্জামান (এনডি), এনজিপি, পিএসসি।

পূজামন্ডপ গুলিতে শান্তি শৃঙ্খলা ও নিরাপত্তা রক্ষায় গৃহীত পদক্ষেপ সরেজমিনে দেখার জন্য ক্যাপ্টেন মোঃ আশরাফুজ্জামান দিঘলিয়া উপজেলা চত্বরে পৌঁছালে দিঘলিয়া উপজেলার দায়িত্বে নিয়োজিত যৌথ বাহিনীর কন্টিনজেন্ট কমান্ডার বাংলাদেশ নেভির লেফটেন্যান্ট কমন্ডার মোঃ মহিউদ্দিন মাহমুদ, (এস), বিএন (পি নং ২৬৫০) উপজেলার পুজামন্ডপ গুলির ভৌগলিক অবস্থান, ইউনিয়নগুলির পূজামণ্ডপ সংখ্যা ও স্থানীয়ভাবে পূজামন্ডপ গুলোতে শৃঙ্খলা রক্ষায় নেওয়া পদক্ষেপগুলির বর্ণনা দেন।

পূজা মন্ডপ সমূহ পরিদর্শন কালে দিঘলিয়া উপজেলায় নিয়োজিত যৌথ বাহিনীর কন্টিনজেন্ট কমান্ডার বাংলাদেশ নৌ বাহিনীর লেফটেন্যান্ট কমান্ডার মহিউদ্দিন মাহমুদ (এস), উপজেলা নির্বাহী অফিসার খান মাসুম বিল্লাহ, লেফটেন্যান্ট আব্দুল বাছেদ পাঠান টুটুল (এক্স) এবং বাংলাদেশ নেভির বিভিন্ন পর্যায়ের অন্যান্য অফিসার ও সদস্যবৃন্দ তার সঙ্গে ছিলেন।

এছাড়াও দিঘলিয়ার সাংবাদিক সৈয়দ জাহিদুজ্জামান, ডাঃ সৈয়দ আবুল কাসেম, ইঞ্জিনিয়ার ওয়াহিদ মুরাদ, মনিরুজ্জামান, এসএম মেহেদী হাসান, রুবেল, এস এম শামীম, শেখ শামীমুল ইসলাম, আনোয়ার হোসেন এ সময় উপস্থিত ছিলেন।

উপজেলার বিভিন্ন পূজা মন্ডপের শান্তি শৃঙ্খলা ও নিরাপত্তা পরিদর্শনে গিয়ে পূজা উদযাপন কমিটি এবং হিন্দু সম্প্রদায়ের নেতৃবৃন্দের সঙ্গে ক্যাপ্টেন মোঃ আশরাফুজ্জামান মতবিনিময় করেন।

এ সময় তিনি হিন্দু ধর্মাবলম্বীদের সব থেকে বড় উৎসব দুর্গা উৎসব এবার শান্তিপূর্ণ পরিবেশে নির্বিঘ্নে করতে আইন শৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে সর্বোচ্চ সহযোগিতা প্রদানের আশ্বাস প্রদান করেন। পূজামন্ডপ গুলি পরিদর্শনকালে তিনি পূজামন্ডপে নিয়োজিত আনসার বাহিনীর সদস্যদের সজাগ দৃষ্টিতে সার্বক্ষণিক পালাক্রমে দিবারাতে পাহারা নিশ্চিত করতে নির্দেশনা প্রদান করেন।

তিনি পূজামণ্ডপ কমিটির গঠিত স্বেচ্ছাসেবকদের শান্তি শৃঙ্খলা রক্ষায় আনসারদের সাথে সর্বদা সজাগ দৃষ্টি রেখে ডিউটি পালনের পরামর্শ দেন। এ সময় তিনি সকল পূজামন্ডপে সিসি ক্যামেরা স্থাপন করার বিষয়টি নিশ্চিত করতে সংশ্লিষ্ট সকলের প্রতি অনুরোধ জানান করেন। এ সময় তিনি সার্বক্ষণিক যৌথবাহিনীর টহল টিমের মুভমেন্ট অব্যাহত থাকবে বলে জানান।

পরে তিনি সাংবাদিকদের দিঘলিয়ায় হিন্দু সম্প্রদায়ের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব শারদীয় দূর্গা উৎসব চলাকালীন দিনগুলোতে গৃহীত পদক্ষেপগুলির ব্রীফ করেন এবং সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন।

Facebook Comments Box

এই সংবাদটি শেয়ার করুনঃ

এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নড়াগাতীর সংবাদ।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park