1. admin@naragatirsangbad.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩৫ অপরাহ্ন
শিরোনাম :
নড়াইলের কালিয়ায় ১৮৫ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার কালিয়ায় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বর্ষ উদযাপন যশোরে অনলাইন বেটিংয়ে জড়িত ৮ জন গ্রেপ্তার মাস্টার প্যারেডে জেলা পুলিশের প্রস্তুতি পরিদর্শনে পুলিশ সুপার খুলনায় আইনশৃঙ্খলা ও সুশাসন নিয়ে আইনমন্ত্রীর মতবিনিময় সভা পহরডাঙ্গা ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হতে চান কাবুল বিশ্বাস হারানো সরকারি অস্ত্রের খোঁজে র‍্যাব, তথ্য দিলে সর্বোচ্চ ২ লাখ টাকা পুরস্কার নড়াইলের চরেরঘাটে ইয়াবা ও দেশীয় অস্ত্রসহ ৩ জন গ্রেপ্তার শরণখোলায় নিখোঁজের তিন দিন পর স্কুলছাত্রের মরদেহ উদ্ধার, আটক ৫ ‘ক্রসফায়ার’ নয়, আইনের পথেই সন্ত্রাস দমন: আইনমন্ত্রী

মৎস্য সম্পদ সুরক্ষায় অভিযান পরিচালনা করছে বাংলাদেশ নৌবাহিনী 

নড়াগাতীর সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : বুধবার, ৯ অক্টোবর, ২০২৪
  • ১২০ বার এই সংবাদটি পড়া হয়েছে

 

মা ইলিশ সুরক্ষায় ‘ইন এইড টু সিভিল পাওয়ার’ এর আওতায় নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে বাংলাদেশ নৌবাহিনী। গতকাল মঙ্গলবার (০৮-১০-২০২৪) গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় ভোলা জেলার চরফ্যাশন উপজেলার আঞ্জুরহাট ও শশীভূষণ এলাকায় কিছু অসাধু ব্যবসায়ী দীর্ঘদিন যাবৎ অবৈধ জালের ব্যবসা পরিচালনা করে আসছে।

এ প্রেক্ষিতে গতকাল মঙ্গলবার বাংলাদেশ নৌবাহিনী, কোস্টগার্ড, উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সিনিয়র মৎস্য কর্মকর্তার উপস্থিতিতে উক্ত এলাকায় একটি যৌথ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালীন আঞ্জুর হাটবাজারের ০৬ টি দোকান ও শশীভূষণ এলাকায় ০৪টি দোকান তল্লাশী করে ০২ জনকে আটক করা হয় এবং সর্বমোট ১০,৪০,০০০ মিটার কারেন্ট জাল, ২৫,০০০ মিটার চরঘেরা জাল, ৪,০০০ মিটার বেহুন্দি জাল, ২৫০ পিস চায়না চাইজাল, ১৫০ পিস চায়না দুয়ারি জাল ও ২০০ কেজি পলিথিন জব্দ করা হয়। যার আনুমানিক মূল্য ৩,৪১,৯৫,০০০ টাকা (তিন কোটি একচল্লিশ লক্ষ পঁচানব্বই হাজার টাকা মাত্র)।

উক্ত অভিযানে আটককৃত ০২ জন নিষিদ্ধ জাল বিক্রেতাকে ১৫ দিন বিনাশ্রম কারাদÐে দÐিত করা হয়। পরবর্তীতে জব্দকৃত জাল জেলা মৎস্য কর্মকর্তার উপস্থিতিতে ধ্বংস করা হয়। উল্লেখ্য, মা ইলিশ সুরক্ষায় এবং জাতীয় সম্পদের নিরাপত্তা প্রদানের নিমিত্তে এরূপ অভিযান অব্যাহত থাকবে।

Facebook Comments Box

এই সংবাদটি শেয়ার করুনঃ

এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নড়াগাতীর সংবাদ।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park