1. admin@naragatirsangbad.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪৪ অপরাহ্ন
শিরোনাম :
নড়াইলের কালিয়ায় ১৮৫ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার কালিয়ায় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বর্ষ উদযাপন যশোরে অনলাইন বেটিংয়ে জড়িত ৮ জন গ্রেপ্তার মাস্টার প্যারেডে জেলা পুলিশের প্রস্তুতি পরিদর্শনে পুলিশ সুপার খুলনায় আইনশৃঙ্খলা ও সুশাসন নিয়ে আইনমন্ত্রীর মতবিনিময় সভা পহরডাঙ্গা ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হতে চান কাবুল বিশ্বাস হারানো সরকারি অস্ত্রের খোঁজে র‍্যাব, তথ্য দিলে সর্বোচ্চ ২ লাখ টাকা পুরস্কার নড়াইলের চরেরঘাটে ইয়াবা ও দেশীয় অস্ত্রসহ ৩ জন গ্রেপ্তার শরণখোলায় নিখোঁজের তিন দিন পর স্কুলছাত্রের মরদেহ উদ্ধার, আটক ৫ ‘ক্রসফায়ার’ নয়, আইনের পথেই সন্ত্রাস দমন: আইনমন্ত্রী

লালপুরে যুবলীগ নেতার বিরুদ্ধে প্রবাসীর জমি দখল করে অবৈধ ইটভাটা গড়ে তোলার অভিযোগ 

নড়াগাতীর সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : বুধবার, ৯ অক্টোবর, ২০২৪
  • ১৪৭ বার এই সংবাদটি পড়া হয়েছে

 

এ জেড সুজন, লালপুর (নাটোর) প্রতিনিধি

নাটোরের লালপুরে আনিসুর রহমান বাচ্চু নামে এক সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে দুবাই প্রবাসী এক নারীর জমি জোরপূর্বক দখল করে অবৈধ ইটের ভাটা গড়ে তোলার অভিযোগ উঠেছে।

মঙ্গলবার (৮ অক্টোবর) রাতে ভুক্তভোগী ওই নারীর ছেলে বাপ্পি হাসান এবিষয়ে লালপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযুক্ত বাচ্চু দুয়ারিয়া ইউনিয়ন যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক ৬নং ওয়ার্ড ইউপি সদস্য।

ভুক্তভোগী সুমি আক্তার জানান, উপজেলার দুয়ারিয়া ইউনিয়নের ধানাইদাহপাড়া গ্রামে জহুরুল ইসলাম নামে এক ব্যক্তির থেকে ২০২২ সালে সাড়ে ২৮ শতাংশ জমি কিনেন একই গ্রামের দুবাই প্রবাসী সুমি আক্তার। পাশেই তৎকালীন ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক বাচ্চু অবৈধ ভাবে ইটের ভাটা গড়ে তোলেন। ইটের ভাটায় জমি সংকটের কারণে ১৮ মাস যাবৎ এই প্রবাসীর নারী জমিও দলীয় পদবীর প্রভাব খটিয়ে দখলে নেন। তৎকালীন সময়ে থানায় অভিযোগ দিয়েও প্রতিকার পান নি বলে জানান এই দুবাই প্রবাসী।

এবিষয়ে যুবলীগ নেতা আনিসুর রহমান বাচ্চুর কাছে জানতে চাইলে তিনি কোন মন্তব্য করেন নি। লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরুজ্জামান রাজু বলেন, অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

Facebook Comments Box

এই সংবাদটি শেয়ার করুনঃ

এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নড়াগাতীর সংবাদ।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park