1. admin@naragatirsangbad.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২৬ অপরাহ্ন
শিরোনাম :
নড়াইলের কালিয়ায় ১৮৫ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার কালিয়ায় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বর্ষ উদযাপন যশোরে অনলাইন বেটিংয়ে জড়িত ৮ জন গ্রেপ্তার মাস্টার প্যারেডে জেলা পুলিশের প্রস্তুতি পরিদর্শনে পুলিশ সুপার খুলনায় আইনশৃঙ্খলা ও সুশাসন নিয়ে আইনমন্ত্রীর মতবিনিময় সভা পহরডাঙ্গা ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হতে চান কাবুল বিশ্বাস হারানো সরকারি অস্ত্রের খোঁজে র‍্যাব, তথ্য দিলে সর্বোচ্চ ২ লাখ টাকা পুরস্কার নড়াইলের চরেরঘাটে ইয়াবা ও দেশীয় অস্ত্রসহ ৩ জন গ্রেপ্তার শরণখোলায় নিখোঁজের তিন দিন পর স্কুলছাত্রের মরদেহ উদ্ধার, আটক ৫ ‘ক্রসফায়ার’ নয়, আইনের পথেই সন্ত্রাস দমন: আইনমন্ত্রী

সীতাকুণ্ডে চট্টলা এক্সপ্রেসের বগি লাইনচ্যুত

নড়াগাতীর সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : বুধবার, ৩ জানুয়ারি, ২০২৪
  • ৩৮৮ বার এই সংবাদটি পড়া হয়েছে

চট্টগ্রামের সীতাকুণ্ডে চট্টলা এক্সপ্রেস ট্রেনের চারটি বগি লাইনচ্যুত হয়েছে। বুধবার (৩ জানুয়ারি) সকালে সীতাকুণ্ড পৌরসভার সিরাজ ভূঁইয়ার রাস্তার মাথায় এ দুর্ঘটনা ঘটে। তবে এতে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

রেলওয়ে পুলিশ জানিয়েছে, সকাল ছয়টার দিকে চট্টলা এক্সপ্রেস ট্রেনটি চট্টগ্রাম স্টেশন থেকে ছেড়ে আসে। উপজেলার শুকলালহাট প্রগতি ইন্ডাস্ট্রিজ এলাকা পৌঁছার পর ইঞ্জিনের পেছনের চারটি বগি লাইনচ্যুত হয়। পরে সিরাজ ভূঁইয়ার রাস্তার মাথা এলাকায় গিয়ে ট্রেনটি থেমে যায়।

সীতাকুণ্ড রেলস্টেশনের স্টেশন মাস্টার মোজাম্মেল হোসেন বলেন, দুর্ঘটনা কবলিত ট্রেনটির উদ্ধার কার্যক্রম শুরু হয়েছে। আপাতত ঢাকামুখী ওই লাইনে ট্রেন চলাচল বন্ধ আছে।

ট্রেনের যাত্রী নুর উদ্দিন জানান, তিনি চট্টগ্রাম থেকে কুমিল্লার লাকসাম যাচ্ছিলেন। হঠাৎ দেখেন গাড়ির ভেতরে অন্ধকার হয়ে গেছে। তারা প্রথমে ভেবেছিলেন কুয়াশায় অন্ধকারাচ্ছন্ন হয়ে গেছে। কিন্তু পরে দেখেন ট্রেনের ধোঁয়া বগির ভেতরে ঢুকছে। তখনও ট্রেন চলছিল। কিন্তু চালক বুঝে উঠতে পারেননি। কিছুক্ষণ পর ট্রেনটি থেমে যায়।

রেলওয়ে পুলিশের (জিআরপি) সীতাকুণ্ড ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক (এসআই) আমজাদ হোসেন বলেন, দুর্ঘটনার খবর পেয়ে তিনি ঘটনাস্থলে গিয়ে ট্রেনটি লাইনচ্যুত অবস্থায় দেখতে পান।

Facebook Comments Box

এই সংবাদটি শেয়ার করুনঃ

এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নড়াগাতীর সংবাদ।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park