1. admin@naragatirsangbad.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১৮ অপরাহ্ন
শিরোনাম :
নড়াইলের কালিয়ায় ১৮৫ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার কালিয়ায় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বর্ষ উদযাপন যশোরে অনলাইন বেটিংয়ে জড়িত ৮ জন গ্রেপ্তার মাস্টার প্যারেডে জেলা পুলিশের প্রস্তুতি পরিদর্শনে পুলিশ সুপার খুলনায় আইনশৃঙ্খলা ও সুশাসন নিয়ে আইনমন্ত্রীর মতবিনিময় সভা পহরডাঙ্গা ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হতে চান কাবুল বিশ্বাস হারানো সরকারি অস্ত্রের খোঁজে র‍্যাব, তথ্য দিলে সর্বোচ্চ ২ লাখ টাকা পুরস্কার নড়াইলের চরেরঘাটে ইয়াবা ও দেশীয় অস্ত্রসহ ৩ জন গ্রেপ্তার শরণখোলায় নিখোঁজের তিন দিন পর স্কুলছাত্রের মরদেহ উদ্ধার, আটক ৫ ‘ক্রসফায়ার’ নয়, আইনের পথেই সন্ত্রাস দমন: আইনমন্ত্রী

সাতক্ষীরা সীমান্তে বিজিবি’র অভিযানে বাংলাদেশী আটক ৪

নড়াগাতীর সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১০ অক্টোবর, ২০২৪
  • ১৭১ বার এই সংবাদটি পড়া হয়েছে

 

 

আজ ১০ অক্টোবর বৃহষ্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে অবৈধভাবে ভারতে যাওয়ার সময় চারজন বাংলাদেশীকে সাতক্ষীরার কলারোয়া উপজেলার কাকডাঙা সীমান্ত থেকে আটক করেছে বিজিবি। একই সময়ে কলারোয়া উপজেলার চাঁন্দুড়িয়া সীমান্ত থেকে ভারত থেকে অবৈধপথে নিয়ে আসা তিনটি গরু আটক করে।

আটককৃতরা হলেন, বরিশাল জেলা সদরের কোতয়ালী থানার চরগোপালপুর গ্রামের মোঃ সাইফুল মুন্সি (৩৫) ও তার স্ত্রী আখি আক্তার (২৭), নেত্রকোনা জেলার সদরের সর্বদীঘিয়া গ্রামের লাকী আক্তার (২৫) ও চুয়াডাঙা জেলা সদরের জীবননগর গ্রামের পাপিয়া খাতুন (২৪)।

বিজিবি-৩৩ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মোঃ আশরাফুল হক বৃহষ্পতিবার দুপুর দুটোর দিকে তার কার্যালয়ে এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান, গোপন সংবাদের ভিত্তিতে কাকডাঙা ক্যাম্পের বিজিবি সদস্যরা খবর পান যে অবৈধপথে কয়েকজন বাংলাদেশী ভারতে ঢুকবে।

সে অনুযায়ি তারা বৃহষ্পতিবার কাকডাঙা সীমান্তের ১৩/৩ নম্বর সীমানা পিলারের নিকটে অবস্থান নেন। সকাল সাড়ে ১০টার দিকে তাদেরকে ১৩/৩ নাম্বার মেইন পিলারের কাছ থেকে ওই চারজন বাংলাদেশীকে আটক করা হয়। এ সময় পাচারকারিরা পালিয়ে যায়।

প্রায় একই সময়ে ভারত থেকে চাঁন্দুড়িয়া সীমান্ত দিয়ে বাংলাদেশে নিয়ে আসার সময় তিনটি গরু আটক করা হয়। আটককৃতদের কলারোয়া থানায় সোপর্দ করা হয়েছে। আটককৃত গরু কাস্টমস এ জমা দেওয়া হয়েছে।

কলারোয়া থানার উপপরিদর্শক জহিরুল ইসলাম জানান, অবৈধপথে ভারতে যাওয়ার চেষ্টার অভিযোগে বিজিবি’র পক্ষ থেকে বৃহষ্পতিবার থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। তাদেরকে আদালতে পাঠানো হয়েছে।

Facebook Comments Box

এই সংবাদটি শেয়ার করুনঃ

এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নড়াগাতীর সংবাদ।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park