1. admin@naragatirsangbad.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩৭ অপরাহ্ন
শিরোনাম :
নড়াইলের কালিয়ায় ১৮৫ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার কালিয়ায় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বর্ষ উদযাপন যশোরে অনলাইন বেটিংয়ে জড়িত ৮ জন গ্রেপ্তার মাস্টার প্যারেডে জেলা পুলিশের প্রস্তুতি পরিদর্শনে পুলিশ সুপার খুলনায় আইনশৃঙ্খলা ও সুশাসন নিয়ে আইনমন্ত্রীর মতবিনিময় সভা পহরডাঙ্গা ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হতে চান কাবুল বিশ্বাস হারানো সরকারি অস্ত্রের খোঁজে র‍্যাব, তথ্য দিলে সর্বোচ্চ ২ লাখ টাকা পুরস্কার নড়াইলের চরেরঘাটে ইয়াবা ও দেশীয় অস্ত্রসহ ৩ জন গ্রেপ্তার শরণখোলায় নিখোঁজের তিন দিন পর স্কুলছাত্রের মরদেহ উদ্ধার, আটক ৫ ‘ক্রসফায়ার’ নয়, আইনের পথেই সন্ত্রাস দমন: আইনমন্ত্রী

তেরখাদায় নৌবাহিনীর কমান্ডার আমসাদুজ্জামান

নড়াগাতীর সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : শুক্রবার, ১১ অক্টোবর, ২০২৪
  • ১২৮ বার এই সংবাদটি পড়া হয়েছে

 

সনাতন ধর্মাবলম্বীদের শারদীয় দুর্গা পূজা উৎসব শান্তিপূর্ণ পরিবেশে সফলের লক্ষ্যে আইনশৃঙ্খলা বাহিনী নিরলসা কাজ করে যাচ্ছে তেরখাদা প্রতিনিধিঃ বাংলাদেশ নৌবাহিনীর কমান্ডার মোঃ আসাদুজ্জামান(এনডি)পিএসসি বলেছেন, সনাতন ধর্মাবলম্বীদের সর্ববৃহৎ উৎসব শারদীয় দুর্গাপূজা অত্যন্ত শান্তিপূর্ণ ও আনন্দমুখার পরিবেশে সফলের লক্ষ্যে আইনশৃঙ্খলা বাহিনী নিরলস কাজ করে চলেছে।

তিনি বলেন, পূজা পার্বনসহ তেরখাদার সার্বিক বিষয়ে আইনশৃঙ্খলা বিঘ্নকারী সে যেই হোক তাকে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদান করা হবে। তিনি বলেন, তেরখাদা উপজেলার সকল পূজা মন্দিরের রক্ষণাবেক্ষণে আইনশৃঙ্খলার দায়িত্বে নিয়োজিত আছে প্রশাসনের সকল বিভাগ।

তেরখাদাবাসীকে ভালো রাখা, ভালো থাকা, সনাতন ধর্মাবলম্বীদের সার্বিক নিরাপত্তা প্রদান সহ সব বিষয়ে নৌবাহিনীসহ সকল প্রশাসন একযোগে কাজ করে যাচ্ছে।তিনি, তেরখাদা উপজেলায় শারদীয় দুর্গাপূজা উৎসব অত্যন্ত সুষ্ঠু, শান্তিপূর্ণ এবং আনন্দ মূখর পরিবেশে সম্পন্ন করার লক্ষ্যে সকল মহলের সার্বিক সহযোগিতা কামনা করেন।

নৌবাহিনীর কমান্ডার মোঃ আসাদুজ্জামান( এনডি)পিএসসি গত ১১ অক্টোবর বিকেল সাড়ে ৩টার দিকে উপজেলার ছাগলাদাহ ইউনিয়নের ছাগলাদাহ বুড়ো মায়ের গাছতলা পূজা মন্দির পরিদর্শন, মন্দির কমিটির নেতৃবৃন্দ এবং সুশীল সমাজের প্রতিনিধিদের সাথে মতবিনিময় কালে প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন। এ সময় অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন, লেফটেন্যান্ট কমান্ডার হাসিবুল হাসান অনিক,লেফটেন্যান্ট আসিফ আরাফাত, সহকারি কমিশনার (ভূমি) আঁখি শেখ, থানার ওসি মোঃ ইমদাদুল হক, উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা স্বপন বেপারী, উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি অরবিন্দ প্রসাদ সাহা,সাধারণ সম্পাদক শংকর কুমার বালা, মন্দির কমিটির সভাপতি সূর্যকান্ত ঢালী, সমীর কৃষ্ণ ঢালী। এছাড়া প্রশাসনের অন্যান্য কর্মকর্তা ও সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

এর আগে তিনি নৌবাহিনী ক্যাম্প পরিদর্শন এবং ব্রিফিং করেন। পরে তিনি বারাসাত ইউনিয়নের ভুজনীয়া এবং আজগড়া ইউনিয়নের বিভিন্ন পূজা মন্দির পরিদর্শন করেন। এসময় তিনি হিন্দু সম্প্রদায়ের লোকদের অত্যন্ত সাহসিকতার সাথে এবং আনন্দ মূখর পরিবেশে পূজা উৎসব পালনের জন্য পরামর্শ এবং নির্দেশনা প্রদান করা হয়।

Facebook Comments Box

এই সংবাদটি শেয়ার করুনঃ

এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নড়াগাতীর সংবাদ।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park