1. admin@naragatirsangbad.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩৪ অপরাহ্ন
শিরোনাম :
নড়াইলের কালিয়ায় ১৮৫ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার কালিয়ায় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বর্ষ উদযাপন যশোরে অনলাইন বেটিংয়ে জড়িত ৮ জন গ্রেপ্তার মাস্টার প্যারেডে জেলা পুলিশের প্রস্তুতি পরিদর্শনে পুলিশ সুপার খুলনায় আইনশৃঙ্খলা ও সুশাসন নিয়ে আইনমন্ত্রীর মতবিনিময় সভা পহরডাঙ্গা ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হতে চান কাবুল বিশ্বাস হারানো সরকারি অস্ত্রের খোঁজে র‍্যাব, তথ্য দিলে সর্বোচ্চ ২ লাখ টাকা পুরস্কার নড়াইলের চরেরঘাটে ইয়াবা ও দেশীয় অস্ত্রসহ ৩ জন গ্রেপ্তার শরণখোলায় নিখোঁজের তিন দিন পর স্কুলছাত্রের মরদেহ উদ্ধার, আটক ৫ ‘ক্রসফায়ার’ নয়, আইনের পথেই সন্ত্রাস দমন: আইনমন্ত্রী

নড়াইলে ক্যান্সারে আক্রান্ত নাজমুল সানি বাচতে চাই, সাহায্য চেয়েছেন প্রবাসী ও সমাজের বিত্তশালীদের কাছে

নড়াগাতীর সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : রবিবার, ১৩ অক্টোবর, ২০২৪
  • ১৩৪ বার এই সংবাদটি পড়া হয়েছে

 

মো: আজিজুর বিশ্বাস,স্টাফ রিপোর্টার

মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য কথাটির বাস্তবতার সাফল্য আছে বলেই সমাজ এখন অনেক এগিয়ে। আর সেই বাস্তবতার পরীক্ষার সামনে দাড়িয়ে আছে নড়াইল জেলার লোহাগড়া উপজেলার কাশিপুর ইউনিয়নের ধোপাদাহ গ্রামের কৃষক মোঃ কামরুল মিনার ছেলে নাজমুল সানি। ৩২ বছর বয়সী এই যুবক মরন ঘাতক ব্যাধি ক্যান্সারে আক্রান্ত হয়ে চিকিৎসাহীন অবস্থায় এখন বাড়িতেই দিন কাটাচ্ছে।

সে বাংলাদেশের স্বনামধন্য শিক্ষাপ্রতিষ্ঠান সরকারী তিতুমীর কলেজ ও নড়াইলের লোহাগাড়া সরকারী আদর্শ কলেজের সাবেক এই মেধাবী শিক্ষার্থী পেষায় একজন প্রাইভেট চালক।বিয়ে করেছেন মাত্র কয়েক বছর আগে এখন সাড়ে তিন বছরের একটি পুত্র সন্তানও রয়েছে তার।

মধ্যবিত্ত পরিবার থেকে বেড়ে উঠা নাজমুল সানি আজ মরন ব্যধি ক্যান্সারে আক্রান্ত হয়ে সাহায্যে চেয়েছেন বাংলাদেশের বিত্তশালী মানুষ ও প্রবাসী ভাই বোনসহ সকল শ্রেণীর মানুষের কাছে,,

তিনি বলেছেন… আমার সাড়ে ৩ বছরের সন্তানের মুখের দিকে তাকিয়ে আমি বাঁচতে চাই! আমাকে বাচাতে চিকিৎসার জন্য দেশের সকল শ্রেণীর মানুষ আর্থিক সহোযোগীতা করুন। এমন আর্তনাদ নাজমুল সানির।

৪/৫ বছর ধরে এই ব্লাড ক্যান্সারে আক্রান্ত হয়েও বুঝতে পারেনি সানী। ধীরে ধীরে শারীরিক অবনতি ঘটতে থাকে। গেলো ২ মাস আগে তার শরীরে জ্বর ও ঠান্ডা কাশি দেখা দেয়।

এবং কাশির সাথে রক্ত বের হতে থাকে,, এরপরে ঢাকার সরোওয়ার্দী মেডিকেল হাসপাতালে চিকিৎসা করালে ডাক্তার তাকে ব্লাড ক্যান্সার হয়েছে বলে জানান, নিজের প্রতি আস্থা ও সাহস রেখে পুনরায় বঙ্গবন্ধু মেডিকেল কলেজ হাসপাতালে পরীক্ষা করলে একই উত্তর মেলে, তার ব্লাড ক্যান্সার।

তার পরিবারের আর্থিক সমস্যার কারণে এই চিকিৎসার খরচ বহন করতে পারছেনা তারা। নিরুপায় হয়ে দেশের মানবিক যোদ্ধা, প্রবাসীসহ সমাজের বিত্তশালীর কাছে চেয়েছেন সাহায্য নাজমুল সানি।

নাজমুল সানিকে যদি কোন সহৃদয়বান ব্যক্তি চিকিৎসার জন্য আর্থিক সহযোগিতা দিয়ে সহযোগিতা করতে চান যোগাযোগ করুন তার নিজ মোবাইল নাম্বারে 01745229795. বিকাশ ও নগদ। আপনার সহযোগিতায় হয়তোবা নাজমুল সানি সুস্থ হয়ে ফিরে যেতে পারবে তার পরিবারের কাছে।

Facebook Comments Box

এই সংবাদটি শেয়ার করুনঃ

এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নড়াগাতীর সংবাদ।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park