1. admin@naragatirsangbad.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩৭ অপরাহ্ন
শিরোনাম :
নড়াইলের কালিয়ায় ১৮৫ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার কালিয়ায় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বর্ষ উদযাপন যশোরে অনলাইন বেটিংয়ে জড়িত ৮ জন গ্রেপ্তার মাস্টার প্যারেডে জেলা পুলিশের প্রস্তুতি পরিদর্শনে পুলিশ সুপার খুলনায় আইনশৃঙ্খলা ও সুশাসন নিয়ে আইনমন্ত্রীর মতবিনিময় সভা পহরডাঙ্গা ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হতে চান কাবুল বিশ্বাস হারানো সরকারি অস্ত্রের খোঁজে র‍্যাব, তথ্য দিলে সর্বোচ্চ ২ লাখ টাকা পুরস্কার নড়াইলের চরেরঘাটে ইয়াবা ও দেশীয় অস্ত্রসহ ৩ জন গ্রেপ্তার শরণখোলায় নিখোঁজের তিন দিন পর স্কুলছাত্রের মরদেহ উদ্ধার, আটক ৫ ‘ক্রসফায়ার’ নয়, আইনের পথেই সন্ত্রাস দমন: আইনমন্ত্রী

রূপসা উপজেলা নির্বাহী অফিসার কোহিনুর জাহানের  বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠিত 

নড়াগাতীর সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৭ অক্টোবর, ২০২৪
  • ৮৭ বার এই সংবাদটি পড়া হয়েছে

 

শহিদুল্লাহ্ আল আজাদ. স্টাফ রিপোর্টার

খুলনা জেলায় রূপসা উপজেলা মাধ্যমিক শিক্ষা পরিবার (স্কুল ও মাদ্রাসা) এর আয়োজনে উপজেলা নির্বাহী অফিসার কোহিনুর জাহান কে বদলিজনিত কারনে বিদায়ী সংবর্ধনা ও আলোচনা সভা ১৭ অক্টোবর সকালে অফিসার্স ক্লাবে অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় সংবর্ধিত অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার কোহিনুর জাহান।বিশেষ অতিথির বক্তৃতা করেন একাডেমিক সুপার ভাইজার নিত্যানন্দ মন্ডল,মাদ্রাসা সুপার মাওলানা শফিউদ্দিন নেছারী,মাওলানা জাহাঙ্গীর আলম,আব্দুর রহমান খান।

উক্ত সভায় সভাপতিত্ব করেন উপজেলা মাধ্যমিক শিক্ষা পরিবারের সভাপতি,নৈহাটি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রবিউল ইসলাম পলাশ। মাধ্যমিক শিক্ষা পরিবারের সাধারন সম্পাদক মোঃ মনিরুজ্জামানের পরিচালনায় বক্তৃতা করেন প্রধান শিক্ষক হায়দার আলী,কৃষ্ণ পদ রায়,অমল শিকদার, দীপ্তিশ্বর রায়,অশোক কুমার মজুমদার,চাঁদ সুলতানা, যশোমন্ত ধর,মধুমঙ্গল মল্লিক,শেখ মাহাবুব রহমান, আজিজা সুলতানা,এইচএম মিজানুর রহমান,মোঃ সাইফুল্লাহ কবির,আঃ হাসিব শেখ,সহকারী প্রধান শিক্ষক কমল চন্দ্র সানা,আজমল হোসেন প্রমূখ।

Facebook Comments Box

এই সংবাদটি শেয়ার করুনঃ

এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নড়াগাতীর সংবাদ।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park