1. admin@naragatirsangbad.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১৮ অপরাহ্ন
শিরোনাম :
নড়াইলের কালিয়ায় ১৮৫ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার কালিয়ায় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বর্ষ উদযাপন যশোরে অনলাইন বেটিংয়ে জড়িত ৮ জন গ্রেপ্তার মাস্টার প্যারেডে জেলা পুলিশের প্রস্তুতি পরিদর্শনে পুলিশ সুপার খুলনায় আইনশৃঙ্খলা ও সুশাসন নিয়ে আইনমন্ত্রীর মতবিনিময় সভা পহরডাঙ্গা ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হতে চান কাবুল বিশ্বাস হারানো সরকারি অস্ত্রের খোঁজে র‍্যাব, তথ্য দিলে সর্বোচ্চ ২ লাখ টাকা পুরস্কার নড়াইলের চরেরঘাটে ইয়াবা ও দেশীয় অস্ত্রসহ ৩ জন গ্রেপ্তার শরণখোলায় নিখোঁজের তিন দিন পর স্কুলছাত্রের মরদেহ উদ্ধার, আটক ৫ ‘ক্রসফায়ার’ নয়, আইনের পথেই সন্ত্রাস দমন: আইনমন্ত্রী

খুলনা- মোংলা মহাসড়কের পশ্চিম পাশে অজ্ঞাত এক নারীর মরদেহ উদ্ধার।

নড়াগাতীর সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : শনিবার, ৬ জানুয়ারি, ২০২৪
  • ৩১৮ বার এই সংবাদটি পড়া হয়েছে

বাগেরহাট জেলার ফকিরহাট উপজেলার একটি বাগান থেকে অজ্ঞাত পরিচয়ের এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তার বয়স আনুমানিক ৩৫বছর।

শুক্রবার ৫ জানুয়ারি ২০২৪ এর বিকেল ৫টার দিকে খুলনা- মোংলা মহাসড়কের পশ্চিম পাশে ফকিরহাট উপজেলার পিলজংগ ইউনিয়নের শ্যামবাগাত এলাকার মুরারী নাথের বাঁশ বাগান থেকে ওই নারীর মরদেহ উদ্ধার করা হয়েছে।

পুলিশ জানান, শুক্রবার দুপুর আড়াইটার দিকে বাগানে অন্য সাথীদের সাথে খেলার সময় মো. মুস্তাকিন শেখ নামে এক শিশু ওই নারীকে চাদর দিয়ে ঢাকা অবস্থায় বাগানের একটি গর্তে দেখতে পায়। এসময় সে ভয় পেয়ে চিৎকার দিলে স্থানীয়রা ঘটনাস্থলে ছুটে আসে।

খবর পেয়ে সহকারী পুলিশ সুপার (সার্কেল) মো. রবিউল ইসলাম ও অফিসার ইনচার্জ (ওসি) মো. আশরাফুল আলম সহ পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করেন। পরে পিবিআই বাগেরহাট জেলা পুলিশ সুপার আব্দুর রহমান সহ একটি দল ঘটনাস্থলে উপস্থিত হন। এরপর তারা অজ্ঞাত ওই নারীর পরিচয় শনাক্তের চেষ্টা করেন।

পরে প্রাথমিক সুরোলহাল প্রতিবেদন শেষে ময়না তদন্তের জন্য মরদেহ উদ্ধার করে পুলিশ।

ফকিরহাট মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আশরাফুল আলম এ তথ্য নিশ্চিত করে বলেন, ময়না তদন্তের রিপোর্ট আসলে ওই নারীর কিভাবে মৃত্যু হয়েছে তা সঠিকভাবে জানা যাবে। তার পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।

Facebook Comments Box

এই সংবাদটি শেয়ার করুনঃ

এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নড়াগাতীর সংবাদ।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park