1. admin@naragatirsangbad.com : admin :
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৬:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম :
নড়াইলে নবগঙ্গা সেতুর কাজ থমকে, দুই পাড়ের লক্ষাধিক মানুষের দুর্ভোগ চরমে তেরখাদায় দুর্গাপূজা ঘিরে পুলিশের মতবিনিময় সভা, আইনশৃঙ্খলা বিঘ্নকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার ঘোষণা তেরখাদায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত, সহনশীল দেশ গড়ার আহ্বান খুলনার জিরো পয়েন্টে বাসে তল্লাশি, ৬ কেজি ৫৯৭ গ্রাম আইস উদ্ধার সাজমীর হত্যা মামলায় এসআরবি-৬-এর অভিযানে দুই আসামি গ্রেপ্তার রূপসায় ইটভাটা ব্যবসায়ী ফখরুল হত্যা মামলার আসামি চট্টগ্রামে গ্রেপ্তার বড়দিয়া বাজার রক্ষায় উদ্যোগ, ভাঙন প্রতিরোধে শুরু হচ্ছে জরুরি কার্যক্রম খুলনার একাধিক হত্যা মামলার আসামি ওসমান পাবনায় গ্রেপ্তার সুন্দরবনে জলদস্যুদের আস্তানায় অভিযান, ১৪টি আগ্নেয়াস্ত্রসহ বিপুল সরঞ্জাম উদ্ধার বড়দিয়া বাজারে ভাঙনকবলিত এলাকা পরিদর্শন ইউএনওর, ১৬ ব্যবসায়ীকে সহায়তা ও জিওব্যাগ ফেলার নির্দেশ

রাজশাহীতে আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভায় মাননীয় স্বরাষ্ট্র উপদেষ্টা ও আইজিপি 

নড়াগাতীর সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : সোমবার, ২১ অক্টোবর, ২০২৪
  • ২১৮ বার এই সংবাদটি পড়া হয়েছে

 

 

আজ ২০ অক্টোবর সোয়া ১ টায় রাজশাহী মেট্রোপলিটন পুলিশের সদর দপ্তর কনফারেন্স রুমে আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভার আয়োজন করা হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো: জাহাঙ্গীর আলম চৌধুরী, স্বরাষ্ট্র উপদেষ্টা। সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মো: ময়নুল ইসলাম, এনডিসি, ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ, বাংলাদেশ, এ কে এম শহিদুর রহমান, মহাপরিচালক,র‍্যাব ও মো. মতিউর রহমান শেখ, অতিরিক্ত আইজিপি, সিআইডি, বাংলাদেশ পুলিশ।

রাজশাহীতে আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভায় মাননীয় স্বরাষ্ট্র উপদেষ্টা এবং আইজিপি আরএমপি সদর দপ্তরে আসলে আরএমপি’র এমটি চৌকস দল তাঁদের গার্ড অব অনার প্রদান করেন।

মতবিনিময় সভার সভাপতিত্ব করেন রাজশাহী মেট্রোপলিটন পুলিশের কমিশনার মোহাম্মদ আবু সুফিয়ান। আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভার আগে স্বরাষ্ট্র উপদেষ্টা মহোদয় সাংবাদিকদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন এবং বিভিন্ন প্রশ্নের জবাব দেন।

আইনশৃঙ্খলা সভায় আরও উপস্থিত ছিলেন, সরদার তজিম উদ্দিন আহমেদ, বিপিএম, অতিরিক্ত আইজিপি, এসবি, ঢাকা, রাজশাহী রেঞ্জর ডিআইজি মো: আলমগীর রহমান, আরএমপি ও রাজশাহী রেঞ্জসহ রাজশাহীস্থ বিভিন্ন পুলিশ ইউনিটের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ।

Facebook Comments Box

এই সংবাদটি শেয়ার করুনঃ

এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নড়াগাতীর সংবাদ।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park