1. admin@naragatirsangbad.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২৩ অপরাহ্ন
শিরোনাম :
নড়াইলের কালিয়ায় ১৮৫ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার কালিয়ায় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বর্ষ উদযাপন যশোরে অনলাইন বেটিংয়ে জড়িত ৮ জন গ্রেপ্তার মাস্টার প্যারেডে জেলা পুলিশের প্রস্তুতি পরিদর্শনে পুলিশ সুপার খুলনায় আইনশৃঙ্খলা ও সুশাসন নিয়ে আইনমন্ত্রীর মতবিনিময় সভা পহরডাঙ্গা ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হতে চান কাবুল বিশ্বাস হারানো সরকারি অস্ত্রের খোঁজে র‍্যাব, তথ্য দিলে সর্বোচ্চ ২ লাখ টাকা পুরস্কার নড়াইলের চরেরঘাটে ইয়াবা ও দেশীয় অস্ত্রসহ ৩ জন গ্রেপ্তার শরণখোলায় নিখোঁজের তিন দিন পর স্কুলছাত্রের মরদেহ উদ্ধার, আটক ৫ ‘ক্রসফায়ার’ নয়, আইনের পথেই সন্ত্রাস দমন: আইনমন্ত্রী

তেরখাদায় যৌথ বাহিনীর অভিযান, মাদক ও মাদক সেবন করা সরঞ্জামসহ মাদক সম্রাট গ্রেফতার

নড়াগাতীর সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : সোমবার, ২১ অক্টোবর, ২০২৪
  • ৯১ বার এই সংবাদটি পড়া হয়েছে

 

তেরখাদা প্রতিনিধি

আজ রবিবার (২০ অক্টোবর) রাত সাড়ে ৮টার দিকে যৌথ বাহিনী তেরখাদা উপজেলার কাচিকাটা এলাকায় অভিযান পরিচালনা করেন। নৌবাহিনীর লেফটেন্যান্ট কমান্ডার সৈয়দ তৈমুর পাশা( জি) এর নেতৃত্বে সংগীয় নৌবাহিনীর লেফটেন্যান্ট মোঃ আসিফ আরাফাত(এক্স) ও নৌবাহিনী এবং পুলিশ বাহিনীর সদস্যদের নিয়ে তেরখাদার কাচিকাটা এলাকায় অভিযান পরিচালনা করে মাদক ব্যবসায়ী ও সেবনকারী মোঃ ইবাদ হোসেনকে ১১০ গ্রাম গাজা, ৩ পিস ইয়াবা, নগদ ৩৬১০ টাকা এবং ইয়াবা ও গাঁজা সেবন করা সরঞ্জাম সহ তাকে আটক করেন। ইবাদ হোসেন কাচিঘাটা গ্রামের মৃত সেকেল উদ্দিনের পুত্র। ইবাদ হোসেন এখন থানা হেফাজতে আছে বলে জানা যায়। মোঃ ইবাদ হোসেন দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সাথে জড়িত বলে পুলিশ জানায়। সে মাদক সেবীও। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে বলে পুলিশ জানায়।

Facebook Comments Box

এই সংবাদটি শেয়ার করুনঃ

এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নড়াগাতীর সংবাদ।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park