1. admin@naragatirsangbad.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১৮ অপরাহ্ন
শিরোনাম :
নড়াইলের কালিয়ায় ১৮৫ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার কালিয়ায় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বর্ষ উদযাপন যশোরে অনলাইন বেটিংয়ে জড়িত ৮ জন গ্রেপ্তার মাস্টার প্যারেডে জেলা পুলিশের প্রস্তুতি পরিদর্শনে পুলিশ সুপার খুলনায় আইনশৃঙ্খলা ও সুশাসন নিয়ে আইনমন্ত্রীর মতবিনিময় সভা পহরডাঙ্গা ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হতে চান কাবুল বিশ্বাস হারানো সরকারি অস্ত্রের খোঁজে র‍্যাব, তথ্য দিলে সর্বোচ্চ ২ লাখ টাকা পুরস্কার নড়াইলের চরেরঘাটে ইয়াবা ও দেশীয় অস্ত্রসহ ৩ জন গ্রেপ্তার শরণখোলায় নিখোঁজের তিন দিন পর স্কুলছাত্রের মরদেহ উদ্ধার, আটক ৫ ‘ক্রসফায়ার’ নয়, আইনের পথেই সন্ত্রাস দমন: আইনমন্ত্রী

রিভোলবার সহ অস্ত্র ব্যবসায়ী জিয়া বিশ্বাসকে গ্রেফতার করেছে র‍্যাব।

নড়াগাতীর সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৩০ নভেম্বর, ২০২৩
  • ৪৬৩ বার এই সংবাদটি পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার

গত ২৯ নভেম্বর র‌্যাব-৬, সিপিসি-৩, যশোর ক্যাম্পের একটি আভিযানিক দল গোপন সংবাদের মাধ্যমে জানতে পারে যে, যশোর জেলার ঝিরকগাছা থানাধীন বাকরা বাজার হাসপাতাল মাঠ এর পশ্চিম পার্শ্বে জনৈক মোঃ জিয়া বিশ্বাস তার নিজের চায়ের দোকানের আড়ালে অবৈধ অস্ত্র ও মাদকদ্রব্য ক্রয়-বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছে। প্রাপ্ত তথ্যের ভিত্তিতে আইনগত ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে আভিযানিক দলটি ইং ২৯ নভেম্বর গভীর রাতে উক্ত চায়ের দোকানে অভিযান পরিচালনা করে যশোর জেলার ঝিকরগাছা থানার অস্ত্র ব্যবসায়ী মোঃ জিয়া বিশ্বাস (৪৫) কে গ্রেফতার করে। এ সময় উপস্থিত সাক্ষীদের সামনে গ্রেফতারকৃত আসামীর হেফাজত হতে ০১ টি রিভোলবার উদ্ধার পূর্বক জব্দ করা হয়।

গ্রেফতারকৃত আসামীকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে জানায়, উক্ত এলাকায় চায়ের দোকানকে মাধ্যম করে গোপনে (লোক চক্ষুর আড়ালে) সে অবৈধ অস্ত্র ও মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় করে থাকে এবং উদ্ধারকৃত রিভোলবারটি ক্রয় করিয়া বিক্রয়ের উদ্দেশ্যে নিজ হেফাজতে রেখেছিল মর্মে স্বীকার করে। এছাড়াও সে আরো জানায় আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা যেন তাকে সন্দেহ না করে সেজন্য চায়ের দোকানী হিসেবে নিজেকে পরিচিত করেছে এবং গোপনে গোপনে দেশী-বিদেশী অস্ত্র সল্প মুল্যে ক্রয় করিয়া যশোর জেলা সহ বিভিন্ন জেলায় বেশি দামে বিক্রি করে থাকে।

জব্দকৃত আলামত ও গ্রেফতারকৃত আসামীকে যশোর জেলার ঝিকরগাছা থানায় হস্তান্তর করতঃ গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা রুজু করা হয়েছে।

Facebook Comments Box

এই সংবাদটি শেয়ার করুনঃ

এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নড়াগাতীর সংবাদ।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park