1. admin@naragatirsangbad.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২৬ অপরাহ্ন
শিরোনাম :
নড়াইলের কালিয়ায় ১৮৫ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার কালিয়ায় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বর্ষ উদযাপন যশোরে অনলাইন বেটিংয়ে জড়িত ৮ জন গ্রেপ্তার মাস্টার প্যারেডে জেলা পুলিশের প্রস্তুতি পরিদর্শনে পুলিশ সুপার খুলনায় আইনশৃঙ্খলা ও সুশাসন নিয়ে আইনমন্ত্রীর মতবিনিময় সভা পহরডাঙ্গা ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হতে চান কাবুল বিশ্বাস হারানো সরকারি অস্ত্রের খোঁজে র‍্যাব, তথ্য দিলে সর্বোচ্চ ২ লাখ টাকা পুরস্কার নড়াইলের চরেরঘাটে ইয়াবা ও দেশীয় অস্ত্রসহ ৩ জন গ্রেপ্তার শরণখোলায় নিখোঁজের তিন দিন পর স্কুলছাত্রের মরদেহ উদ্ধার, আটক ৫ ‘ক্রসফায়ার’ নয়, আইনের পথেই সন্ত্রাস দমন: আইনমন্ত্রী

নড়াইল জেলার নড়াগাতী থানার নাশকতা মামলার আসামি গ্রেফতার

নড়াগাতীর সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২২ অক্টোবর, ২০২৪
  • ৯৪ বার এই সংবাদটি পড়া হয়েছে

 

স্টাফ রিপোর্টার 

নড়াইলের কালিয়ায় উপজেলার নড়াগাতী থানার নাশকতা মামলায় বিশু খান (৫৫) নামের ইউনিয়ন যুবলীগের সভাপতি কে গ্রেফতার করেছে পুলিশ।

মঙ্গবার সকাল ১০টায় নড়াগাতী থানার বড়দিয়া বাজার থেকে তাকে গ্রেফতার করা হয়। নড়াগাতী থানা পুলিশের উপ-পরিদর্শক (এস আই) তারেকের নেতৃত্বে একটি দল বিস্ফোরক মামলার এজাহার ভুক্ত আসামি বিশু খানকে গ্রেফতার করেন।
বিশু খান কালিয়া উপজেলার চোরখালী গ্রামের মৃত জলিল খানের ছেলে। তিনি খাশিয়াল ইউনিয়ন যুবলীগের সভাপতি।

পুলিশ জানায়, চলতি বছরের ২৬ আগস্ট রাতে নড়াগাতী থানায় নড়াইল-১ আসনের সাবেক সংসদ সদস্য (এমপি) বি এম কবিরুল হক (মুক্তি) ও সাবেক কালিয়া উপজেলা চেয়ারম্যান খান শামীমুর রহমানসহ ৯৮ জনের নাম উল্লেখ করে বিস্ফোরক আইনে একটি মামলা দায়ের করেন নড়াগাতী থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক বিশ্বাস নওশের আলী। এ মামলায় আরও অজ্ঞাত ৫০ থেকে ৬০ জনকে আসামি করা হয়।

নড়াগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শরিফুল ইসলাম সংবাদকে বলেন, এ বছরের ২৬ আগস্ট থানায় দায়ের করা মামলার এজহারভুক্ত আসামি বিশু খানকে গ্রেফতার করা হয়েছে। তাকে আদালতে পাঠানো হয়েছে।

Facebook Comments Box

এই সংবাদটি শেয়ার করুনঃ

এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নড়াগাতীর সংবাদ।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park