1. admin@naragatirsangbad.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪৪ অপরাহ্ন
শিরোনাম :
নড়াইলের কালিয়ায় ১৮৫ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার কালিয়ায় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বর্ষ উদযাপন যশোরে অনলাইন বেটিংয়ে জড়িত ৮ জন গ্রেপ্তার মাস্টার প্যারেডে জেলা পুলিশের প্রস্তুতি পরিদর্শনে পুলিশ সুপার খুলনায় আইনশৃঙ্খলা ও সুশাসন নিয়ে আইনমন্ত্রীর মতবিনিময় সভা পহরডাঙ্গা ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হতে চান কাবুল বিশ্বাস হারানো সরকারি অস্ত্রের খোঁজে র‍্যাব, তথ্য দিলে সর্বোচ্চ ২ লাখ টাকা পুরস্কার নড়াইলের চরেরঘাটে ইয়াবা ও দেশীয় অস্ত্রসহ ৩ জন গ্রেপ্তার শরণখোলায় নিখোঁজের তিন দিন পর স্কুলছাত্রের মরদেহ উদ্ধার, আটক ৫ ‘ক্রসফায়ার’ নয়, আইনের পথেই সন্ত্রাস দমন: আইনমন্ত্রী

ডিএমপির অভিযানে পরিত্যক্ত অবস্থায় বিভিন্ন ধরণের অস্ত্র-গুলি উদ্ধার; গ্রেনেড ও বিস্ফোরক ধ্বংস

নড়াগাতীর সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : বুধবার, ২৩ অক্টোবর, ২০২৪
  • ২৫৫ বার এই সংবাদটি পড়া হয়েছে

 

ঢাকা মেট্রোপলিটন পুলিশের ওয়ারী, বিমানবন্দর, রূপনগর ও শাহজাহানপুর থানা পরিত্যক্ত অবস্থায় বিভিন্ন ধরণের আগ্নেয়াস্ত্র ও গুলি উদ্ধার করেছে। তাছাড়া সিটিটিসির স্পেশাল অ্যাকশন গ্রুপ গাজীপুরে পরিত্যক্ত অবস্থায় প্রাপ্ত একটি গ্রেনেড ধ্বংস করেছে ও যশোরে ২কেজি বিস্ফোরক জাতীয় পদার্থ নিষ্ক্রিয় করেছে।

ওয়ারী থানা সূত্রে জানা যায়, গতকাল সোমবার (২১ অক্টোবর ২০২৪) রাত ৮:৩০টায় ওয়ারী থানার টিপু সুলতান রোডের চামু ডেন্টাল মোড় এলাকা থেকে পরিত্যক্ত অবস্থায় রিভলবারের ১১১ রাউন্ড তাজা গুলি, দুইটি লং রেঞ্জ টিয়ার গ্যাস শেল ও ৬ রাউন্ড শটগানের গুলি উদ্ধার করা হয়।

বিমানবন্দর থানা সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল সোমবার (২১ অক্টোবর ২০২৪) বিকেল ৪:১০ টায় বিমানবন্দর থানার ঢাকা-ময়মনসিংহ হাইওয়ের পূর্ব পাশের বাবুস সালাম মসজিদের পাশের ময়লার স্তুপ থেকে ১৩ রাউন্ড সীসা ও ৪ রাউন্ড রাবার কার্টুজ উদ্ধার করে বিমানবন্দর থানা পুলিশের একটি টিম।

রূপনগর থানা জানায়, একই দিন মিরপুরের রূপনগর আবাসিক এলাকার ঝিলের ভিতরে পরিত্যক্ত অবস্থায় একটি চায়না রাইফেলের একটি অংশ উদ্ধার করে ডিএমপির রূপনগর থানা। পরবর্তীতে রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ অস্ত্রাগার সূত্রে জানা যায়, উদ্ধারকৃত চায়না রাইফেলটি মিরপুর মডেল থানার লুট হওয়া রাইফেল।

শাহজাহানপুর থানা সূত্রে জানা যায়, জাতীয় জরুরী সেবা ৯৯৯ এর মাধ্যমে সংবাদ পেয়ে রবিবার (২০ অক্টোবর ২০২৪) দুপুর ২:৪৭টায় রাজারবাগ-মালিবাগ ফ্লাইওভারের নিচে পরিত্যক্ত অবস্থায় একটি পিস্তল উদ্ধার করে শাহজাহানপুর থানা পুলিশ।

ডিএমপির সিটিটিসি ইউনিটের স্পেশাল অ্যাকশন গ্রুপ সূত্রে জানা যায়, গাজীপুর মেট্রোপলিটন পুলিশের সদর থানার আরশি নগর রিসোর্টের পাশে একটি শক্তিশালি পুরোনো আর্জেস গ্রেনেড পাওয়ার সংবাদ পেয়ে স্পেশাল অ্যাকশন গ্রুপের বোম্ব ডিসপোজাল টিম কর্তৃক সেটি সফলতার সাথে ধ্বংস করা হয়েছে। এছাড়া গতকাল যশোর জেলার মনিরামপুর থানা কর্তৃক জব্দকৃত প্রায় ২ কেজি উচ্চ মাত্রার বিস্ফোরক জাতীয় পদার্থ আদালতের নির্দেশে যশোর পুলিশ লাইনস মাঠে সিটিটিসির বোম্ব ডিসপোজাল টিমের সদস্যরা নিরাপদে নিষ্ক্রিয় করেন।

যে কোন ধরণের অবৈধ অস্ত্র-গুলি উদ্ধারে ঢাকা মেট্রোপলিটন পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

Facebook Comments Box

এই সংবাদটি শেয়ার করুনঃ

এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নড়াগাতীর সংবাদ।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park