1. admin@naragatirsangbad.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪৪ অপরাহ্ন
শিরোনাম :
নড়াইলের কালিয়ায় ১৮৫ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার কালিয়ায় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বর্ষ উদযাপন যশোরে অনলাইন বেটিংয়ে জড়িত ৮ জন গ্রেপ্তার মাস্টার প্যারেডে জেলা পুলিশের প্রস্তুতি পরিদর্শনে পুলিশ সুপার খুলনায় আইনশৃঙ্খলা ও সুশাসন নিয়ে আইনমন্ত্রীর মতবিনিময় সভা পহরডাঙ্গা ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হতে চান কাবুল বিশ্বাস হারানো সরকারি অস্ত্রের খোঁজে র‍্যাব, তথ্য দিলে সর্বোচ্চ ২ লাখ টাকা পুরস্কার নড়াইলের চরেরঘাটে ইয়াবা ও দেশীয় অস্ত্রসহ ৩ জন গ্রেপ্তার শরণখোলায় নিখোঁজের তিন দিন পর স্কুলছাত্রের মরদেহ উদ্ধার, আটক ৫ ‘ক্রসফায়ার’ নয়, আইনের পথেই সন্ত্রাস দমন: আইনমন্ত্রী

এইচপিভি টিকা প্রদান বিষয়ক অবহিতকরণ সভা অনুষ্ঠিত

নড়াগাতীর সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : বুধবার, ২৩ অক্টোবর, ২০২৪
  • ১৪১ বার এই সংবাদটি পড়া হয়েছে

 

খুলনা বিভাগীয় জেলা তথ্য অফিসের আয়োজনে জেলা পর্যায়ে হিউম্যান প্যাপিলোমা ভাইরাস (এইচপিভি) টিকা প্রদান বিষয়ক অবহিতকরণসভা আজ (মঙ্গলবার) দুপুরে জেলা শিল্পকলা একামেডির সভাকক্ষে অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি ছিলেন খুলনা আঞ্চলিক তথ্য অফিসের উপপ্রধান তথ্য অফিসার ম. জাভেদ ইকবাল।

খুলনা বিভাগীয় জেলা তথ্য অফিসের পরিচালক গাজী জাকির হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ইউনিসেফ ফিল্ড অফিসের চিফ মোঃ কাউসার হোসাইন, জেলা তথ্য অফিসের সহকারী পরিচালক আমেনা খানম ও জেলা শিক্ষা অফিসের সহকারী পরিদর্শক মাহবুবা ফরহানা নাজনীন। সভায় প্রবন্ধ উপস্থাপন করেন সিভিল সার্জন দপ্তরের সিনিয়র স্বাস্থ্য কর্মকর্তা মোঃ আবুল কালাম আজাদ।

সভায় জানানো হয়, ২৪ অক্টোবর থেকে ঢাকা বিভাগ ব্যতীত অন্য সাতটি বিভাগ ও সিটি কর্পোরেশন এবং পৌরসভায় এ ক্যাম্পেইন চার সপ্তাহব্যাপী চলবে। এসময় পঞ্চম থেকে নবম শ্রেণিতে পড়ুয়া ছাত্রী এবং ১০ থেকে ১৪ বছর বয়সী শিক্ষাপ্রতিষ্ঠান বহির্ভূত কিশোরীদের বিনামূল্যে এইচপিভি এর টিকা বিনামূল্যে প্রদান করা হবে। নির্দিষ্ট বয়সী ও নির্ধারিত শ্রেণিতে অধ্যয়নরত কিশোরীরা www.vaxepi.gov.bd ওয়েবসাইটে নিবন্ধন করে টিকাকার্ড সংগ্রহ করতে পারবে। পরে ঐ কার্ড দেখিয়ে টিকার ডোজ গ্রহণ করতে হবে। প্রতিবছর বিশ্বে ছয় লাখ নারী জরায়ুমুখ ক্যান্সারে আক্রান্ত হয়। যার মধ্যে প্রায় তিন লাখ ৪২ হাজার মৃত্যুবরণ করে। বাংলাদেশে নারীদের ক্ষেত্রে জরায়ুমুখ ক্যান্সার দ্বিতীয় সর্বোচ্চ। বাংলাদেশে প্রতি এক লাখ নারীর ১১ জন জরায়ুমুখ ক্যান্সারে আক্রান্ত হয়। প্রতিবছর প্রায় চার হাজার ৯৭১ জন নারী এ রোগে মৃত্যুবরণ করে।

সভায় আরও জানানো হয়, প্রথম ১০ দিন শিক্ষাপ্রতিষ্ঠানে ও স্থায়ী কেন্দ্রসমূহে টিকা প্রদান করা হবে। পরবর্তী আটদিন কমিউনিটির অস্থায়ী ও স্থায়ী কেন্দ্রসমূহে টিকা প্রদান করা হবে। এইচপিভি ক্যাম্পেইন শুক্রবার ও সরকারি ছুটির দিন ব্যতীত প্রতিদিন সকাল আটটা থেকে বিকাল সাড়ে তিনটা পর্যন্ত চলবে। অবহিতকরণ সভায় বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক, গার্লস গাইড, স্কাউট, শিক্ষার্থী ও কিশোর-কিশোরীরা অংশ নেন।

Facebook Comments Box

এই সংবাদটি শেয়ার করুনঃ

এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নড়াগাতীর সংবাদ।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park