1. admin@naragatirsangbad.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪৩ অপরাহ্ন
শিরোনাম :
নড়াইলের কালিয়ায় ১৮৫ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার কালিয়ায় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বর্ষ উদযাপন যশোরে অনলাইন বেটিংয়ে জড়িত ৮ জন গ্রেপ্তার মাস্টার প্যারেডে জেলা পুলিশের প্রস্তুতি পরিদর্শনে পুলিশ সুপার খুলনায় আইনশৃঙ্খলা ও সুশাসন নিয়ে আইনমন্ত্রীর মতবিনিময় সভা পহরডাঙ্গা ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হতে চান কাবুল বিশ্বাস হারানো সরকারি অস্ত্রের খোঁজে র‍্যাব, তথ্য দিলে সর্বোচ্চ ২ লাখ টাকা পুরস্কার নড়াইলের চরেরঘাটে ইয়াবা ও দেশীয় অস্ত্রসহ ৩ জন গ্রেপ্তার শরণখোলায় নিখোঁজের তিন দিন পর স্কুলছাত্রের মরদেহ উদ্ধার, আটক ৫ ‘ক্রসফায়ার’ নয়, আইনের পথেই সন্ত্রাস দমন: আইনমন্ত্রী

দিঘলিয়ার ইউপি চেয়ারম্যান ঢাকায় গ্ৰেফতার

নড়াগাতীর সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : শুক্রবার, ২৫ অক্টোবর, ২০২৪
  • ২৭৪ বার এই সংবাদটি পড়া হয়েছে

 

খুলনার দিঘলিয়া উপজেলার বারাকপুর ইউপি চেয়ারম্যান গাজী সাহাগীর হোসেন পাভেল ঢাকায় গ্ৰেফতার হয়েছে। তার বিরুদ্ধে বারাকপুর ইউপি নির্বাচনে স্বতন্ত্র ইউপি চেয়ারম্যান প্রার্থী, অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা মোঃ আনসার শেখ হত্যা মামলা সহ একাধিক অভিযোগ রয়েছে। গত ৫ আগষ্টের পর অনেকটা লোকচক্ষুর অন্তরালে ছিলেন। অবশেষে ঢাকার পল্টন থানার মামলায় আইন প্রয়োগকারী সংস্থার সদস্যদের হাতে গ্রেফতার হয়েছেন।

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, খুলনার দিঘলিয়া উপজেলার বারাকপুর ইউনিয়নের বহুল আলোচিত ও হত্যা মামলার আসামি ইউপি চেয়ারম্যান গাজী সাহাগীর হোসেন পাভেল গত ৫ আগস্ট শেখ হাসিনা দেশ থেকে পলায়নের সাথে সাথে লোকচক্ষুর অন্তরালে চলে যান এই ইউপি চেয়ারম্যান। তার বিরুদ্ধে বারাকপুর ইউপি পরিষদের চেয়ারম্যান নির্বাচনে স্বতন্ত্র ইউপি চেয়ারম্যান প্রার্থী, বারাকপুর বাজার বণিক সমিতির সাবেক সাধারণ সম্পাদক, অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা মোঃ আনসার শেখ হত্যা মামলা সহ একাধিক অভিযোগ রয়েছে। ২০২৩ সালের ২৬ মার্চ নিহত আনসারে পুত্র তানভীর শেখ বাদী হয়ে মামলা দায়ের করেন। মামলা নং -১৭ । সর্বশেষ ঢাকার পল্টন থানার একটি মামলায় আইন প্রয়োগকারী সংস্থার সদস্যদের হাতে গ্রেফতার হয়েছেন গত সোমবার ২১ অক্টোবর ।

দিঘলিয়া থানার অফিসার ইনচার্জ এইচ এম শাহীন জানান , পল্টন থানা পুলিশ গোপন সংবাদে অভিযান চালিয়ে ঢাকায় একটি আবাসিক হোটেল থেকে খুলনার দিঘলিয়া উপজেলার বারাকপুর ইউপি চেয়ারম্যান গাজী সাহাগীর হোসেন পাভেলকে গ্রেফতার করেছে । বিষয়টি তিনি নিশ্চিত করেছেন।

Facebook Comments Box

এই সংবাদটি শেয়ার করুনঃ

এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নড়াগাতীর সংবাদ।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park