1. admin@naragatirsangbad.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩০ অপরাহ্ন
শিরোনাম :
নড়াইলের কালিয়ায় ১৮৫ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার কালিয়ায় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বর্ষ উদযাপন যশোরে অনলাইন বেটিংয়ে জড়িত ৮ জন গ্রেপ্তার মাস্টার প্যারেডে জেলা পুলিশের প্রস্তুতি পরিদর্শনে পুলিশ সুপার খুলনায় আইনশৃঙ্খলা ও সুশাসন নিয়ে আইনমন্ত্রীর মতবিনিময় সভা পহরডাঙ্গা ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হতে চান কাবুল বিশ্বাস হারানো সরকারি অস্ত্রের খোঁজে র‍্যাব, তথ্য দিলে সর্বোচ্চ ২ লাখ টাকা পুরস্কার নড়াইলের চরেরঘাটে ইয়াবা ও দেশীয় অস্ত্রসহ ৩ জন গ্রেপ্তার শরণখোলায় নিখোঁজের তিন দিন পর স্কুলছাত্রের মরদেহ উদ্ধার, আটক ৫ ‘ক্রসফায়ার’ নয়, আইনের পথেই সন্ত্রাস দমন: আইনমন্ত্রী

রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা করে রাষ্ট্রপতির ব্যাপারে সিদ্ধান্ত

নড়াগাতীর সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : শুক্রবার, ২৫ অক্টোবর, ২০২৪
  • ২৪৫ বার এই সংবাদটি পড়া হয়েছে

 

রাষ্ট্রপতির পদে মো. সাহাবুদ্দিনের সাম্প্রতিক বক্তব্য ও পদে থাকা না থাকার বিষয়ে উপদেষ্টা পরিষদের বৈঠকে আলোচনা হয়েছে। রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করে সরকার রাষ্ট্রপতির বিষয়ে প্রতিক্রিয়া জানাবে। প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে বৃহস্পতিবার (২৪ অক্টোবর) উপদেষ্টা পরিষদের বৈঠকে এ সিদ্ধান্ত হয়েছে।

বৈঠকে অংশ নিয়েছেন উপদেষ্টা পরিষদের এমন দুজন সদস্য এনটিভি অনলাইনকে এ তথ্য নিশ্চিত করেছেন। একজন উপদেষ্টা বলেন, রাষ্ট্রপতির পদত্যাগ কিংবা পদে থাকা বা না থাকার বিষয়টি নিয়ে সরকার রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করবে। সরকার চায় রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনার মাধ্যমে একটি সমঝোতার ভিত্তিতে সিদ্ধান্ত নিতে।

এর আগে গতকাল বুধবার (২৩ অক্টোবর) তথ্য ও সম্প্রচার উপদেষ্টা নাহিদ ইসলাম সচিবালয়ে সাংবাদিকদের এ সংক্রান্ত এক প্রশ্নের জবাবে বলেন, ‘রাষ্ট্রপতির পদত্যাগের বিষয়টি নিয়ে উপদেষ্টা পরিষদের বৈঠকে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে। রাষ্ট্রপতির অপসারণ এখন সাংবিধানিক প্রশ্ন নয়, রাজনৈতিক সিদ্ধান্তের বিষয়। আলোচনার মাধ্যমে এ বিষয়ে দ্রুতই যৌক্তিক সিদ্ধান্ত নেওয়া হবে।’

একটি পত্রিকায় দেওয়া সাক্ষাৎকারে রাষ্ট্রপতি বলেছেন, ‘শেখ হাসিনার পদত্যাগপত্র খুঁজে পাচ্ছি না। এর কোনো দালিলিক প্রমাণও আমার কাছে নেই।’

রাষ্ট্রপতির এমন বক্তব্যের পর এক ব্রিফিংয়ে আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল বলেছিলেন, ‘রাষ্ট্রপতি যে বলেছেন, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগপত্র পাননি, এটা হচ্ছে মিথ্যাচার এবং এটা হচ্ছে ওনার শপথ লঙ্ঘনের শামিল। কারণ, তিনি নিজেই ৫ আগস্ট রাত ১১টা ২০ মিনিটে পেছনে তিন বাহিনীর প্রধানকে নিয়ে জাতির উদ্দেশে দেওয়া ভাষণে বলেছেন, সাবেক প্রধানমন্ত্রী ওনার কাছে পদত্যাগপত্র জমা দিয়েছেন এবং উনি তা গ্রহণ করেছেন।’

ড. আসিফ নজরুলের এমন মন্তব্যের পর বঙ্গভবন থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘রাষ্ট্রপতি মনে করেন, শেখ হাসিনার পদত্যাগ ও দেশত্যাগ একটি মীমাংশিত বিষয়। এটি নিয়ে অন্তর্বর্তী সরকারকে বিতর্কিত কিংবা বিব্রত করার কোনো সুযোগ নেই।’

Facebook Comments Box

এই সংবাদটি শেয়ার করুনঃ

এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নড়াগাতীর সংবাদ।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park