1. admin@naragatirsangbad.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩০ অপরাহ্ন
শিরোনাম :
নড়াইলের কালিয়ায় ১৮৫ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার কালিয়ায় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বর্ষ উদযাপন যশোরে অনলাইন বেটিংয়ে জড়িত ৮ জন গ্রেপ্তার মাস্টার প্যারেডে জেলা পুলিশের প্রস্তুতি পরিদর্শনে পুলিশ সুপার খুলনায় আইনশৃঙ্খলা ও সুশাসন নিয়ে আইনমন্ত্রীর মতবিনিময় সভা পহরডাঙ্গা ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হতে চান কাবুল বিশ্বাস হারানো সরকারি অস্ত্রের খোঁজে র‍্যাব, তথ্য দিলে সর্বোচ্চ ২ লাখ টাকা পুরস্কার নড়াইলের চরেরঘাটে ইয়াবা ও দেশীয় অস্ত্রসহ ৩ জন গ্রেপ্তার শরণখোলায় নিখোঁজের তিন দিন পর স্কুলছাত্রের মরদেহ উদ্ধার, আটক ৫ ‘ক্রসফায়ার’ নয়, আইনের পথেই সন্ত্রাস দমন: আইনমন্ত্রী

খুলনা রেঞ্জের, অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত

নড়াগাতীর সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : শুক্রবার, ২৫ অক্টোবর, ২০২৪
  • ২৭৬ বার এই সংবাদটি পড়া হয়েছে

 

২৩শে অক্টোবর, ২০২৪খ্রি. তারিখ খুলনা রেঞ্জের সেপ্টেম্বর/২০২৪ খ্রি. মাসের অপরাধ পর্যালোচনা সভা রেঞ্জ ডিআইজি’র কার্যালয়, খুলনা’র কনফারেন্স রুমে অনুষ্ঠিত হয়। খুলনা রেঞ্জের সম্মানিত ডিআইজি জনাব মোঃ রেজাউল হক, পিপিএম মহোদয় উক্ত সভায় সভাপতিত্ব করেন।

ডিআইজি মহোদয় উক্ত সভায় অংশগ্রহণকারী খুলনা রেঞ্জাধীন সকল জেলার পুলিশ সুপার’গণকে তাদের নিজ এলাকার আইন-শৃঙ্খলা রক্ষা ও অপরাধ দমনে প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহন, অপরাধ নিয়ন্ত্রনে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণসহ বিভিন্ন গুরুত্বর্পূর্ণ দিক-নির্দেশনা প্রদান করেন।

এছাড়া যথারীতি জঙ্গীবাদ/চরমপন্থী, কিশোরগ্যাং, মানব পাচার প্রতিরোধ, মামলা তদন্তের মান বৃদ্ধি সহ তদন্তাধীন মামলাসমূহ দ্রুত নিষ্পত্তি, গ্রেফতারি পরোয়ানা তামিল, মাদক ও অবৈধ অস্ত্র উদ্ধারের বিষয়ে গুরুত্ব আরোপ করেন।

বর্ণিত সভায় আরও উপস্থিত ছিলেন জনাব মো: নিজামুল হক মোল্যা, অ্যাডিশনাল ডিআইজি (অ্যাডমিন অ্যান্ড ফিন্যান্স), জনাব নওরোজ হাসান তালুকদার, কম্যান্ড্যান্ট (অ্যাডিশনাল ডিআইজি), আরআরএফ, খুলনা, জনাব জয়দেব চৌধুরী, বিপিএম-সেবা, অতিরিক্ত ডিআইজি (ক্রাইম ম্যানেজমেন্ট), জনাব মো: হাসানুজ্জামান, বিপিএম, পিপিএম, অতিরিক্ত ডিআইজি ( অপারেশন), খুলনা রেঞ্জ, রেঞ্জাধীন সকল জেলার পুলিশ সুপার’গণ এবং খুলনা রেঞ্জ কার্যালয়ের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।

Facebook Comments Box

এই সংবাদটি শেয়ার করুনঃ

এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নড়াগাতীর সংবাদ।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park