1. admin@naragatirsangbad.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩৫ অপরাহ্ন
শিরোনাম :
নড়াইলের কালিয়ায় ১৮৫ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার কালিয়ায় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বর্ষ উদযাপন যশোরে অনলাইন বেটিংয়ে জড়িত ৮ জন গ্রেপ্তার মাস্টার প্যারেডে জেলা পুলিশের প্রস্তুতি পরিদর্শনে পুলিশ সুপার খুলনায় আইনশৃঙ্খলা ও সুশাসন নিয়ে আইনমন্ত্রীর মতবিনিময় সভা পহরডাঙ্গা ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হতে চান কাবুল বিশ্বাস হারানো সরকারি অস্ত্রের খোঁজে র‍্যাব, তথ্য দিলে সর্বোচ্চ ২ লাখ টাকা পুরস্কার নড়াইলের চরেরঘাটে ইয়াবা ও দেশীয় অস্ত্রসহ ৩ জন গ্রেপ্তার শরণখোলায় নিখোঁজের তিন দিন পর স্কুলছাত্রের মরদেহ উদ্ধার, আটক ৫ ‘ক্রসফায়ার’ নয়, আইনের পথেই সন্ত্রাস দমন: আইনমন্ত্রী

কুমিল্লার বুড়িচংয়ে সাংবাদিকের ওপর হামলা, সন্ত্রাসী শামীমকে গ্রেফতার করতে জেএসএনপিএফের আল্টিমেটাম

নড়াগাতীর সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : শনিবার, ২৬ অক্টোবর, ২০২৪
  • ১৬৩ বার এই সংবাদটি পড়া হয়েছে

 

শাহাদাত কামাল শাকিল

কুমিল্লার বুড়িচং এলাকায় দৈনিক কুমিল্লা প্রতিদিন পত্রিকার প্রকাশক ও জাতীয় সাংবাদিক নির্যাতন প্রতিরোধ ফাউন্ডেশন (জেএসএনপিএফ) এর সদস্য সাংবাদিক শরীফ সুমনের ওপর সদ্য নিষিদ্ধ ঘোষিত সন্ত্রাসী ছাত্র সংগঠন ছাত্রলীগের নেতা শামীম হোসেন কর্তৃক অতর্কিত হামলার ঘটনায় সংগঠনটি তীব্র নিন্দা ও প্রতিবাদে জানিয়েছেন। একই সঙ্গে অবিলম্বে হামলাকারীকে গ্রেফতারের দাবিও জানিয়েছেন।

শনিবার (২৬ সেপ্টেম্বর) সংগঠনের চেয়ারম্যান এম শাহিন আলম ও মহাসচিব মোঃ আবু বকর সিদ্দিক স্বাক্ষরিত এক বিবৃতিতে এ নিন্দা জানিয়ে হামলাকারী সন্ত্রাসীকে আগামী ২৪ ঘন্টার মধ্যে গ্রেফতার করতে স্থানীয় প্রশাসনকে আল্টিমেটাম দেওয়া হয়। খোঁজ নিয়ে জানা যায়, হামলাকারী সন্ত্রাসী স্থানীয় উপজেলা ছাত্রলীগের রাজনীতি করতো। শনিবার দুপুরে সাংবাদিক সুমন তার বিশেষ কাজে উপজেলা সদর এলাকায় গেলে কোন উপযুক্ত কারণ ছাড়াই ওই সন্ত্রাসী অতর্কিত হামলা চালায় তার ওপর।

এসময় আশপাশের লোকজন তাকে উদ্ধার করতে এগিয়ে আসলে ওই সন্ত্রাসী পালিয়ে যায়। পরে আহত অবস্থায় তাকে উদ্ধার করে উপজেলা মেডিকেল হাসপাটালে নিয়ে যাওয়া হয়। এমন নেক্কারজনক ঘটনায় জেএসএনপিএফ এর পক্ষ থেকে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে অবিলম্বে হামলাকারী সন্ত্রাসী শামীমকে ২৪ ঘন্টার মধ্যে গ্রেফতার করে বিচারের দাবি জানিয়েছেন।

Facebook Comments Box

এই সংবাদটি শেয়ার করুনঃ

এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নড়াগাতীর সংবাদ।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park