1. admin@naragatirsangbad.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩৮ অপরাহ্ন
শিরোনাম :
নড়াইলের কালিয়ায় ১৮৫ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার কালিয়ায় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বর্ষ উদযাপন যশোরে অনলাইন বেটিংয়ে জড়িত ৮ জন গ্রেপ্তার মাস্টার প্যারেডে জেলা পুলিশের প্রস্তুতি পরিদর্শনে পুলিশ সুপার খুলনায় আইনশৃঙ্খলা ও সুশাসন নিয়ে আইনমন্ত্রীর মতবিনিময় সভা পহরডাঙ্গা ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হতে চান কাবুল বিশ্বাস হারানো সরকারি অস্ত্রের খোঁজে র‍্যাব, তথ্য দিলে সর্বোচ্চ ২ লাখ টাকা পুরস্কার নড়াইলের চরেরঘাটে ইয়াবা ও দেশীয় অস্ত্রসহ ৩ জন গ্রেপ্তার শরণখোলায় নিখোঁজের তিন দিন পর স্কুলছাত্রের মরদেহ উদ্ধার, আটক ৫ ‘ক্রসফায়ার’ নয়, আইনের পথেই সন্ত্রাস দমন: আইনমন্ত্রী

নৌবাহিনী পরিচালিত যৌথ অভিযানে ভোলায় অস্ত্রসহ ২ ডাকাত আটক

নড়াগাতীর সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : শনিবার, ২৬ অক্টোবর, ২০২৪
  • ১০৫ বার এই সংবাদটি পড়া হয়েছে

 

স্টাফ রিপোর্টার

সরকারের নির্দেশনা মোতাবেক “ইন এইড টু সিভিল পাওয়ার” এর আওতায় বাংলাদেশ নৌবাহিনী অবৈধ অস্ত্র উদ্ধার ও সন্ত্রাস নির্মূলে নিয়মিত যৌথ বাহিনী অভিযান পরিচালনা করে আসছে। এরই ধারাবাহিকতায় গোপন তথ্যের ভিত্তিতে আজ (শনিবার) ২৬ অক্টোবর ভোরে নৌবাহিনী কন্টিনজেন্ট ভোলা সদর থানার রৌদের হাট এলাকায় অভিযান পরিচালনা করে।

অভিযানে চিহ্নিত ডাকাত,, অস্ত্র ব্যবসায়ী ও চাঁদাবাজ মোঃ মনির হোসেন বেপারী ও মাদক ব্যবসায়ী মোঃ রাসেলকে আটক করা হয়। এ সময় আটককৃতদের তথ্যের ভিত্তিতে বিভিন্ন জায়গায় তল্লাশি করে একটি দেশীয় রিভলবার, পাঁচটি রামদা, তিনটি ক্রীজ, একটি ড্রেগার, দুইটা বল্লম, তিনটি দা , একটি চাবুক, একটি চাইনিজ হেমার,দুইটি মোবাইল সেট, উদ্ধার করা হয়। আটককৃতদের নামে ভোলা সদর থানায় একাধিক মামলা রয়েছে বলে জানা যায়।

উক্ত অভিযানে ভোলা সদর থানার পুলিশ সদস্যরাও অংশগ্রহণ করেন।পরবর্তীতে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য জব্দকৃত মালামাল সহ আটককৃত ব্যক্তিদের ভোলা সদর থানায় হস্তান্তর করা হয়। উল্লেখ্য, কল্যাণমূলক ও জনবান্ধব রাষ্ট্র গঠনে সরকারের নির্দেশনা বাস্তবায়নের লক্ষ্যে বাংলাদেশ নৌবাহিনীর নিয়মিত টহল অভিযান চলমান থাকবে।

Facebook Comments Box

এই সংবাদটি শেয়ার করুনঃ

এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নড়াগাতীর সংবাদ।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park