
মঙ্গলবার বিকাল ৪.০০ ঘটিকায় খুলনার খানজাহান আলী থানাধীন ১নং আটরা গিলাতলা ইউনিয়ন এর ৪ নং ওয়ার্ডের স্থানীয় ওব্যাট টিউটোরিয়াল সেন্টারে স্থানীয় মহিলাদের বৈশ্বিক উষ্ণায়ন নিয়ে একটি আলোচনা সভার আয়োজন করা হয়। ওব্যাট থিংক ট্যাংক সুন্দরবন গিলাতলা কর্তৃক আয়োজিত আলোচনা সভায় বৈশ্বিক উষ্ণায়নের কারণ, প্রতিকার, প্রতিরোধ ইত্যাদি বিষয়ে আলোচনা করেন ওব্যাট থিংক ট্যাংক সুন্দরবন গিলাতলার সদস্যবৃন্দ।

এছাড়াও জলবায়ু পরিবর্তনে সাধারণ মানুষ কতটুকু ভূমিকা রাখছে , এবং কীভাবে আমরা আমাদের নিজেদের এলাকার পরিবেশ নষ্ট করছি , কীভাবে পূনরায় বসবাস যোগ্য পরিবেশ তৈরি করতে পারবে তা নিয়ে বিশেষ আলোচনা করা হয়।
উক্ত আলোচনা সভায় উপস্থিত ছিলেন ওব্যাট থিংক ট্যাংক সুন্দরবন গিলাতলার এর প্রধান উপদেষ্টা জনাব আব্দুর রহিম মুজাহিদ, ওব্যাট টিউটোরিয়াল সেন্টার গিলাতলা এর প্রধান জনাব রানা হোসেন, ওব্যাট থিংক ট্যাংক সুন্দরবন গিলাতলা এর সভাপতি ইসমাইল গাজী, সাধারণ সম্পাদক রাজিয়া সুলতানা, লাভলী আক্তার, রিমা খাতুন, তৌহিদ, আরিফ , আমান , জ্যোতি, সুমাইয়া, বেলী , সায়মা , শামীমা , বৃষ্টি, বিন্দিয়া সহ আরো অনেকে।