1. admin@naragatirsangbad.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩৭ অপরাহ্ন
শিরোনাম :
নড়াইলের কালিয়ায় ১৮৫ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার কালিয়ায় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বর্ষ উদযাপন যশোরে অনলাইন বেটিংয়ে জড়িত ৮ জন গ্রেপ্তার মাস্টার প্যারেডে জেলা পুলিশের প্রস্তুতি পরিদর্শনে পুলিশ সুপার খুলনায় আইনশৃঙ্খলা ও সুশাসন নিয়ে আইনমন্ত্রীর মতবিনিময় সভা পহরডাঙ্গা ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হতে চান কাবুল বিশ্বাস হারানো সরকারি অস্ত্রের খোঁজে র‍্যাব, তথ্য দিলে সর্বোচ্চ ২ লাখ টাকা পুরস্কার নড়াইলের চরেরঘাটে ইয়াবা ও দেশীয় অস্ত্রসহ ৩ জন গ্রেপ্তার শরণখোলায় নিখোঁজের তিন দিন পর স্কুলছাত্রের মরদেহ উদ্ধার, আটক ৫ ‘ক্রসফায়ার’ নয়, আইনের পথেই সন্ত্রাস দমন: আইনমন্ত্রী

পঞ্চগড়ের বোদায় ১ শতক জমি নিয়ে বিরোধ, হামলা

নড়াগাতীর সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৩১ অক্টোবর, ২০২৪
  • ৯০ বার এই সংবাদটি পড়া হয়েছে

 

মোঃ শাহজাহান কবির প্রধান পঞ্চগড় জেলা প্রতিনিধি

পঞ্চগড়ের বোদা উপজেলার মাঝগ্রাম এলাকায় এক শতক চলাচলের রাস্তার জমি নিয়ে দু-পক্ষের দেড় বছর ধরে বিরোধ চলছে। গতকাল বৃহস্পতিবারে সকালে লাবুর ছেলে হাবীব, বিক্রেতা মৃত অফুরদ্দিনের ছেলে তুয়াবুর, কাদের ও মারুফ সহ ক্রেতা শাহীনের বাড়িতে হামলা চালায় বলে অভিযোগ করেন কাপড় ব্যবসায়ী মোঃ শাহীন। জানা যায়, অফুরদ্দিনের কাছে থেকে সাড়ে দশ শতক জমি ক্রয় করে সাড়ে নয় শতক জমিতে বাড়ি ও এক শতক জমিতে চলাচলের রাস্তার করে মোঃ শাহীন। ভুক্তভোগী শাহীন বলেন, আমি টাকা দিয়েই জমি ক্রয় করেছি। রেজিস্ট্রির সময় এক শতক জমির দাগ নম্বর ভুল হওয়ায় বিক্রেতার ছেলে এখন রাস্তার জমিটি দাবী করছে। আমরা ৪০-৪৫ বছর থেকে সেখানে বাড়ি করে আছি।  আমি বিজ্ঞ আদালতে একটি মামলা করেছিলাম। আমি দুইবার বিজ্ঞ আদালতের রায় পেয়েছি।

তারা আপিল করেছে। জমি সমস্যা নিয়ে থানায় একাধিকবার অভিযোগ দিয়েও কোনো সুরাহা পাইনি। এবিষয়ে জানতে জমি বিক্রেতা অফুরদ্দিনের ছেলে তুয়াবুর রহমানকে মুঠোফোনে কল করা হলে রিসিভ করেননি। হামলার ঘটনায় সেনাবাহিনীর কাছে শাহীনরা অভিযোগ দিতে এলে, থানা অথবা বিজ্ঞ আদালতে মামলা করার পরামর্শ দেন তারা। এছাড়াও বিজ্ঞ আদালতে দলিল সংশোধনীর মামলা চলমান রয়েছে বলে জানা গেছে।

Facebook Comments Box

এই সংবাদটি শেয়ার করুনঃ

এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নড়াগাতীর সংবাদ।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park