1. admin@naragatirsangbad.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২৬ অপরাহ্ন
শিরোনাম :
নড়াইলের কালিয়ায় ১৮৫ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার কালিয়ায় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বর্ষ উদযাপন যশোরে অনলাইন বেটিংয়ে জড়িত ৮ জন গ্রেপ্তার মাস্টার প্যারেডে জেলা পুলিশের প্রস্তুতি পরিদর্শনে পুলিশ সুপার খুলনায় আইনশৃঙ্খলা ও সুশাসন নিয়ে আইনমন্ত্রীর মতবিনিময় সভা পহরডাঙ্গা ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হতে চান কাবুল বিশ্বাস হারানো সরকারি অস্ত্রের খোঁজে র‍্যাব, তথ্য দিলে সর্বোচ্চ ২ লাখ টাকা পুরস্কার নড়াইলের চরেরঘাটে ইয়াবা ও দেশীয় অস্ত্রসহ ৩ জন গ্রেপ্তার শরণখোলায় নিখোঁজের তিন দিন পর স্কুলছাত্রের মরদেহ উদ্ধার, আটক ৫ ‘ক্রসফায়ার’ নয়, আইনের পথেই সন্ত্রাস দমন: আইনমন্ত্রী

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে সারা দেশে টানা ১০ দিনের কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি

নড়াগাতীর সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : শুক্রবার, ১ নভেম্বর, ২০২৪
  • ২২৫ বার এই সংবাদটি পড়া হয়েছে

 

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে সারা দেশে টানা ১০ দিনের কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি। আগামী ৬ নভেম্বর থেকে ১৫ নভেম্বর পর্যন্ত চলবে এই কর্মসূচি। বৃহস্পতিবার (৩১ অক্টোবর) দুপুরে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে যৌথসভা শেষে সংবাদ সম্মেলনে তিনি এই ঘোষণা দেন।

মির্জা ফখরুল বলেন, শেখ হাসিনার পতনের মধ্য দিয়ে দেশ আংশিক ফ্যাসিবাদ মুক্ত হয়েছে, পুরোপুরি ফ্যাসিবাদ মুক্ত হতে সুষ্ঠু নির্বাচন জরুরি।’

এরআগে দুপুর ১২টায় কেন্দ্রীয় কার্যালয়ে বিএনপির যৌথসভা অনুষ্ঠিত হয়। দলের বিভিন্ন পর্যায়ের নেতাদের অংশগ্রহণের পাশাপাশি বৈঠকে ভার্চুয়ালি যুক্ত হন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

 

এদিকে, সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে ৭ নভেম্বরকে বিপ্লব ও সংহতি দিবস পুনর্বহালের দাবিতে অবস্থান কর্মসূচি পালন করেন বিএনপি নেতারা।

এসময় গণতন্ত্র রক্ষায় অবিলম্বে নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করতে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য জয়নুল আবদিন ফারুক।হপপদেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র চলছে অভিযোগ জানিয়ে, বিএনপি নেতারা সাংগঠনিকভাবে সব ষড়যন্ত্র প্রতিহত করারও হুঁশিয়রি করেন।

Facebook Comments Box

এই সংবাদটি শেয়ার করুনঃ

এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নড়াগাতীর সংবাদ।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park