1. admin@naragatirsangbad.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২৩ অপরাহ্ন
শিরোনাম :
নড়াইলের কালিয়ায় ১৮৫ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার কালিয়ায় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বর্ষ উদযাপন যশোরে অনলাইন বেটিংয়ে জড়িত ৮ জন গ্রেপ্তার মাস্টার প্যারেডে জেলা পুলিশের প্রস্তুতি পরিদর্শনে পুলিশ সুপার খুলনায় আইনশৃঙ্খলা ও সুশাসন নিয়ে আইনমন্ত্রীর মতবিনিময় সভা পহরডাঙ্গা ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হতে চান কাবুল বিশ্বাস হারানো সরকারি অস্ত্রের খোঁজে র‍্যাব, তথ্য দিলে সর্বোচ্চ ২ লাখ টাকা পুরস্কার নড়াইলের চরেরঘাটে ইয়াবা ও দেশীয় অস্ত্রসহ ৩ জন গ্রেপ্তার শরণখোলায় নিখোঁজের তিন দিন পর স্কুলছাত্রের মরদেহ উদ্ধার, আটক ৫ ‘ক্রসফায়ার’ নয়, আইনের পথেই সন্ত্রাস দমন: আইনমন্ত্রী

কিশোরগঞ্জে ৮টি দোকান আগুনে পুড়ে ছাই

নড়াগাতীর সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : শুক্রবার, ১ নভেম্বর, ২০২৪
  • ৮১ বার এই সংবাদটি পড়া হয়েছে

 

কিশোরগঞ্জ জেলার হোসেনপুরে আগুন লেগে ৮টি দোকান পুড়ে গেছে। আজ শুক্রবার ভোর সাড়ে ৪টার দিকে পৌর এলাকার মিষ্টিপট্টি চৌরাস্তায় এ ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা গেছে, বাজারের ভোর সাড়ে ৪টায় আগুন লেগে মুহূর্তের মধ্যেই চারদিকে ছড়িয়ে পড়ে। এতে একটি ফার্মেসী, দুইটি হার্ডওয়্যার, দুইটি হোটেল, একটি মুদি দোকান, একটি জুতা ও একটি পান দোকান পুড়ে ছাই হয়ে যায়।

অগ্নিকাণ্ডের খবর পেয়ে, ফায়ার সার্ভিসের ৪টি ইউনিট ঘটনাস্থলে এসে প্রায় আড়াই ঘন্টায় চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। পরে ঘটনাস্থলে আসেন উপজেলা নির্বাহী অফিসার অনিন্দ্য মন্ডল, সহকারী কমিশনার ভূমি ও পৌর প্রশাসক ফরিদ আল সোহান।

হোসেনপুর ফায়ার সার্ভিসের সাবস্টেশন অফিসার শামসুল হক জানান, খবর পাওয়ার সাথে সাথেই ফায়ার সার্ভিসের কর্মীরা গিয়ে আগুন নেভানো শুরু করে। এতে ৪টি ইউনিট কাজ করে কিছু মালামাল উদ্ধার করে ও আগুন নিয়ন্ত্রণে আনে। তবে আগুন লাগার কারণ এখনও জানা যায়নি।

উপজেলা নির্বাহী অফিসার অনিন্দ্য মন্ডল জানান, ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের আর্থিক সহযোগিতা করা হবে বলেও জানান তিনি।

Facebook Comments Box

এই সংবাদটি শেয়ার করুনঃ

এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নড়াগাতীর সংবাদ।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park