1. admin@naragatirsangbad.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১৮ অপরাহ্ন
শিরোনাম :
নড়াইলের কালিয়ায় ১৮৫ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার কালিয়ায় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বর্ষ উদযাপন যশোরে অনলাইন বেটিংয়ে জড়িত ৮ জন গ্রেপ্তার মাস্টার প্যারেডে জেলা পুলিশের প্রস্তুতি পরিদর্শনে পুলিশ সুপার খুলনায় আইনশৃঙ্খলা ও সুশাসন নিয়ে আইনমন্ত্রীর মতবিনিময় সভা পহরডাঙ্গা ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হতে চান কাবুল বিশ্বাস হারানো সরকারি অস্ত্রের খোঁজে র‍্যাব, তথ্য দিলে সর্বোচ্চ ২ লাখ টাকা পুরস্কার নড়াইলের চরেরঘাটে ইয়াবা ও দেশীয় অস্ত্রসহ ৩ জন গ্রেপ্তার শরণখোলায় নিখোঁজের তিন দিন পর স্কুলছাত্রের মরদেহ উদ্ধার, আটক ৫ ‘ক্রসফায়ার’ নয়, আইনের পথেই সন্ত্রাস দমন: আইনমন্ত্রী

তাপসের বিরুদ্ধে মামলার এজাহারে যা বলা হয়েছে

নড়াগাতীর সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : সোমবার, ৪ নভেম্বর, ২০২৪
  • ১০১ বার এই সংবাদটি পড়া হয়েছে

 

নড়াগাতী ডেস্ক

বেসরকারি টেলিভিশন চ্যানেল গান বাংলার চেয়ারম্যান কৌশিক হোসেন তাপসকে সোমবার (৪ নভেম্বর) উত্তরা পূর্ব থানা পুলিশ একটি হত্যাচেষ্টা মামলায় গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হয়েছে। একই সঙ্গে আগামী ৬ নভেম্বর রিমান্ডের বিষয়ে শুনানির তারিখ ধার্য করেছেন আদালত।

সোমবার (৪ নভেম্বর) শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. সাইফুজজামানের আদালত এ আদেশ দেন। এ দিন আসামিকে আদালতে হাজির করে ৭ দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা উত্তরা পূর্ব থানার উপপরিদর্শক মো. মহিববুল্লাহ।

এদিকে তাপসের বিরুদ্ধে দায়ের করা মামলার এজাহারের কপি থেকে জানা যায়, তিনি জুলাই বিপ্লবে ছাত্র-জনতার বিরুদ্ধে গান-বাজনার মাধ্যমে ভূমিকা রাখেন এবং আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগসহ বিভিন্ন সন্ত্রাসী ক্যাডারদের উৎসাহ দেন। তার বিরুদ্ধে দণ্ডবিধির ১৪৩/১৪৭/১৪৮/১৪৯/২৩৬/৩০৭/১০৯/১১৪/৩৪ ধারার অভিযোগ আনা হয়েছে।

এজাহারে বলা হয়েছে, জনাব, যথাবিহীত সম্মানপূর্বক বিনীত নিবেদন এই যে, সূত্রে উল্লেখিত মামলায় গ্রেফতারকৃত এজাহারনামীয় আসামি কৌশিক হোসেন তাপস (৪১), পিতা-দেলোয়ার হোসেন রাজা, মাতা-মেহের নিগার চঞ্চল, ঠিকানা বাসা/হোল্ডিং-১০, রোড- ৬৭, গুলশান-২, ওয়ার্ড নং-১৯, থানা-গুলশান-২, ডিএমপি ঢাকা, কর্মক্ষেত্রের ঠিকানা-৪৮ প্রণতী স্মরনী, ব্লক-জে, বারিধারা, (গান বাংলা টিভি), থানা-ভাটারা, জেলা-ঢাকা, বাংলাদেশকে আপনার বিজ্ঞ আদালতে প্রেরণ করিয়া জানাইতেছি যে, অত্র মামলার বাদী ইশতিয়াক মাহমুদ একজন ব্যবসায়ী।

Facebook Comments Box

এই সংবাদটি শেয়ার করুনঃ

এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নড়াগাতীর সংবাদ।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park