1. admin@naragatirsangbad.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১৯ অপরাহ্ন
শিরোনাম :
নড়াইলের কালিয়ায় ১৮৫ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার কালিয়ায় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বর্ষ উদযাপন যশোরে অনলাইন বেটিংয়ে জড়িত ৮ জন গ্রেপ্তার মাস্টার প্যারেডে জেলা পুলিশের প্রস্তুতি পরিদর্শনে পুলিশ সুপার খুলনায় আইনশৃঙ্খলা ও সুশাসন নিয়ে আইনমন্ত্রীর মতবিনিময় সভা পহরডাঙ্গা ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হতে চান কাবুল বিশ্বাস হারানো সরকারি অস্ত্রের খোঁজে র‍্যাব, তথ্য দিলে সর্বোচ্চ ২ লাখ টাকা পুরস্কার নড়াইলের চরেরঘাটে ইয়াবা ও দেশীয় অস্ত্রসহ ৩ জন গ্রেপ্তার শরণখোলায় নিখোঁজের তিন দিন পর স্কুলছাত্রের মরদেহ উদ্ধার, আটক ৫ ‘ক্রসফায়ার’ নয়, আইনের পথেই সন্ত্রাস দমন: আইনমন্ত্রী

আল্লাহর মার দুনিয়ার বার- বললেন হারুনুর রশিদ পাপ্পু

নড়াগাতীর সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : শুক্রবার, ৮ নভেম্বর, ২০২৪
  • ২২৩ বার এই সংবাদটি পড়া হয়েছে

 

এ জেড সুজন মাহমুদ, লালপুর (নাটোর) প্রতিনিধি

ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস-২০২৪ উদযাপন উপলক্ষে নাটোরের লালপুরে উপজেলা বিএনপি ও সহযোগী অঙ্গ সংগঠনের আয়োজনে বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভায় উপজেলা বিএনপির সদস্য সচিব ও সাবেক উপজেলা চেয়ারম্যান হারুনুর রশিদ পাপ্পু বলেন শেখ হাসিনা মনে করেছিলো আমাকে আর ক্ষমতা থেকে কেউ সরাতে পারবে না মাত্র এক মাস পাঁচ দিনের অভ্যুত্থানে শেখ হাসিনা বাংলাদেশ থেকে পালিয়ে যায় তাই বুঝতে হবে আল্লাহর মার দুনিয়ার বার।

বৃহস্পতিবার (৭ নভেম্বর) বিকেলে লালপুর হল মোড় থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে লালপুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় চত্বরে আলোচনা সভায় মিলিত হয়।

এ সময় লালপুর উপজেলা বিএনপি’র সদস্য সচিব ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান হারুনুর রশিদ পাপ্পুর সভাপতিত্বে ও উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক অধ্যাপক সিদ্দিক আলী মিষ্টুর সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন, বিএনপি নেতা ফিরোজ হোসেন,

লালপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক রবিউল রবি, দুয়ারিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি মোহাম্মদ আলী জিন্নাহ্, উপজেলা যুবদলের আহ্বায়ক আব্দুস সালাম, যুগ্ম আহ্বায়ক মঈনুল হক বিপ্লব, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক রায়হান কবির সুইট, যুগ্ম আহ্বায়ক আবু রায়হান প্রমুখ।

উপস্থিত ছিলেন লালপুর উপজেলা পরিষদের সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান শামসুন্নাহার পারুল, ঈশ্বরদী ইউনিয়ন বিএনপি’র সভাপতি রফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক আব্দুল আজিজ রঞ্জু প্রমুখ। এসময় উপজেলার বিভিন্ন ইউনিয়ন বিএনপির সভাপতি সম্পাদক সহ বিএনপি , যুবদল, ছাত্রদল ও সহযোগী সংগঠনের নেতাকর্মী সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

Facebook Comments Box

এই সংবাদটি শেয়ার করুনঃ

এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নড়াগাতীর সংবাদ।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park