1. admin@naragatirsangbad.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২৬ অপরাহ্ন
শিরোনাম :
নড়াইলের কালিয়ায় ১৮৫ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার কালিয়ায় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বর্ষ উদযাপন যশোরে অনলাইন বেটিংয়ে জড়িত ৮ জন গ্রেপ্তার মাস্টার প্যারেডে জেলা পুলিশের প্রস্তুতি পরিদর্শনে পুলিশ সুপার খুলনায় আইনশৃঙ্খলা ও সুশাসন নিয়ে আইনমন্ত্রীর মতবিনিময় সভা পহরডাঙ্গা ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হতে চান কাবুল বিশ্বাস হারানো সরকারি অস্ত্রের খোঁজে র‍্যাব, তথ্য দিলে সর্বোচ্চ ২ লাখ টাকা পুরস্কার নড়াইলের চরেরঘাটে ইয়াবা ও দেশীয় অস্ত্রসহ ৩ জন গ্রেপ্তার শরণখোলায় নিখোঁজের তিন দিন পর স্কুলছাত্রের মরদেহ উদ্ধার, আটক ৫ ‘ক্রসফায়ার’ নয়, আইনের পথেই সন্ত্রাস দমন: আইনমন্ত্রী

খুলনায় বিশ্ব নগর পরিকল্পনা দিবস পালিত

নড়াগাতীর সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১২ নভেম্বর, ২০২৪
  • ১২৪ বার এই সংবাদটি পড়া হয়েছে

 

বিশ্ব নগর পরিকল্পনা দিবস উপলক্ষ্যে আলোচনা সভা মঙ্গলবার (১২ নভেম্বর) সকালে নগরীর শহিদ হাদিস পার্কে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন খুলনা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. রেজাউল করিম।

প্রধান অতিথির বক্তৃতায় উপাচার্য বলেন, অনেকের ধারণা, পরিকল্পনা শুধু বাড়ি-ঘর-রাস্তাঘাট ঠিকঠাক হলো কিনা কেবল এসব নিয়েই হয়। সমাজ, পৃথিবী, জাতিসহ অনেক কিছুকে বিবেচনায় নিয়ে সুষম বন্টনের মাধ্যমে পরিকল্পনা প্রণয়ন করা হয়। বাংলাদেশের উন্নয়ন কার্যক্রমগুলো পরিকল্পনা মাফিক ও সুন্দর হতে হবে। আগামী ৫০ বা একশত বছর পরে খুলনা শহরটি কেমন হবে, কতটুকু অবকাঠামোগত উন্নয়ন হবে ও কতটুকু প্রাকৃতিক পরিবেশ ধরে রাখা হবে এটিই পরিকল্পনা। পরিকল্পার দুইটি ধাপ রয়েছে, একটি গবেষণা অন্যটি তার প্রয়োগ। অনেক সময় পরিকল্পনা প্রণয়নে গবেষণাও থাকে না, প্রয়োগও হয় না। সবকিছুতে পরিকল্পনা থাকা দরকার। পরিকল্পনা ছাড়া উন্নয়ন টেকসই হয় না।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তৃতা করেন খুলনা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান ব্রিগেডিয়ার জেনারেল এস এম মিরাজুল ইসলাম, ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক মো. তবিবুর রহমান, খুলনা সিটি কর্পোরেশনের প্রধান প্রকৌশলী মশিউজ্জামান খান, ইউএসএআইডি বাংলাদেশের প্রতিনিধি জাহিদ ফারুক ও এআরসি প্রকল্প (ব্র্যাক) এর প্রকল্প প্রধান ফারহানা আফরোজ। এতে সভাপতিত্ব করেন বাংলাদেশ ইনস্টিটিউট অব প্ল্যানার্স খুলনা চ্যাপ্টার চেয়ারম্যান আবির উল জব্বার। আলোচনাসভার পূর্বে দিবসটি উপলক্ষ্যে নগরীতে বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়।

Facebook Comments Box

এই সংবাদটি শেয়ার করুনঃ

এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নড়াগাতীর সংবাদ।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park