1. admin@naragatirsangbad.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩৭ অপরাহ্ন
শিরোনাম :
নড়াইলের কালিয়ায় ১৮৫ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার কালিয়ায় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বর্ষ উদযাপন যশোরে অনলাইন বেটিংয়ে জড়িত ৮ জন গ্রেপ্তার মাস্টার প্যারেডে জেলা পুলিশের প্রস্তুতি পরিদর্শনে পুলিশ সুপার খুলনায় আইনশৃঙ্খলা ও সুশাসন নিয়ে আইনমন্ত্রীর মতবিনিময় সভা পহরডাঙ্গা ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হতে চান কাবুল বিশ্বাস হারানো সরকারি অস্ত্রের খোঁজে র‍্যাব, তথ্য দিলে সর্বোচ্চ ২ লাখ টাকা পুরস্কার নড়াইলের চরেরঘাটে ইয়াবা ও দেশীয় অস্ত্রসহ ৩ জন গ্রেপ্তার শরণখোলায় নিখোঁজের তিন দিন পর স্কুলছাত্রের মরদেহ উদ্ধার, আটক ৫ ‘ক্রসফায়ার’ নয়, আইনের পথেই সন্ত্রাস দমন: আইনমন্ত্রী

সুন্দরবনের ডাকাত সরদার আসাবুর সহযোগীসহ আটক, ২টি অস্ত্র ও গুলি উদ্ধার

নড়াগাতীর সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : বুধবার, ১৩ নভেম্বর, ২০২৪
  • ১৮৭ বার এই সংবাদটি পড়া হয়েছে

 

হারুন শেখ বাগেরহাট জেলা প্রতিনিধি

সুন্দরবন থেকে ২ টি এক নলা বন্দুক ও ৪ রাউন্ড গুলিসহ ডাকাতদল মোঃআসাবুর বাহিনীর প্রধান আসাবুর সানা(৪২) ও তার সহযোগী মোঃ আলমগীর মীর (২৮) কে আটক করেছে কোস্টগার্ড পশ্চিম জোন, মোংলা। মঙ্গলবার (১২ নভেম্বর) দুপুরে সুন্দরবনের ঠাকুরবাড়ি ঘাট এলাকা থেকে তাদের আটক করা হয়।

আটক আসাবুর সানা ও মোঃ আলমগীর মীর খুলনা জেলার দাকোপ উপজেলার সুতারখালী গ্রামের বাসিন্দা।বাংলাদেশ কোস্ট গার্ড পশ্চিম জোনের অপারেশন কর্মকর্তা, লেঃ কমান্ডার মোঃ শামসুল আরেফীন জানান, আমরা গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে সুন্দরবন সংলগ্ন দাকোপ উপজেলার ঠাকুরবাড়ি ঘাট এলাকা থেকে আসাবুর বাহিনীর প্রধান আসাবুর সানা ও তার সহযোগী মোঃ আলমগীর মীরকে ২ টি একনলা বন্দুক ও ৪ রাউন্ড কার্তুজ সহ আটক করা হয়।আসাবুর দীর্ঘদিন যাবৎ সুন্দরবন সংলগ্ন এলাকা হতে জেলেদের অপহরন করে মুক্তিপণ আদায় এবং বিভিন্ন ধরনের অনৈতিক কর্মকান্ডের সাথে জড়িত ছিল। তাদের বিরুদ্ধে দাকোপ থানায় ১টি অবৈধ অস্ত্র মামলা ও ২ টি ডাকাতিসহ একাধিক মামলা রয়েছে।

জব্দকৃত অস্ত্র ও আটককৃত ব্যক্তিদের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য দাকোপ থানায় হস্থান্তর কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

Facebook Comments Box

এই সংবাদটি শেয়ার করুনঃ

এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নড়াগাতীর সংবাদ।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park