1. admin@naragatirsangbad.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩৮ অপরাহ্ন
শিরোনাম :
নড়াইলের কালিয়ায় ১৮৫ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার কালিয়ায় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বর্ষ উদযাপন যশোরে অনলাইন বেটিংয়ে জড়িত ৮ জন গ্রেপ্তার মাস্টার প্যারেডে জেলা পুলিশের প্রস্তুতি পরিদর্শনে পুলিশ সুপার খুলনায় আইনশৃঙ্খলা ও সুশাসন নিয়ে আইনমন্ত্রীর মতবিনিময় সভা পহরডাঙ্গা ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হতে চান কাবুল বিশ্বাস হারানো সরকারি অস্ত্রের খোঁজে র‍্যাব, তথ্য দিলে সর্বোচ্চ ২ লাখ টাকা পুরস্কার নড়াইলের চরেরঘাটে ইয়াবা ও দেশীয় অস্ত্রসহ ৩ জন গ্রেপ্তার শরণখোলায় নিখোঁজের তিন দিন পর স্কুলছাত্রের মরদেহ উদ্ধার, আটক ৫ ‘ক্রসফায়ার’ নয়, আইনের পথেই সন্ত্রাস দমন: আইনমন্ত্রী

মোরেলগঞ্জ মডেল একাডেমির আয়োজনে শিক্ষার্থীদের সুন্দর হাতেরলেখা ও চিত্রাঙ্কন প্রদর্শনী অনুষ্ঠিত

নড়াগাতীর সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : রবিবার, ১৭ নভেম্বর, ২০২৪
  • ১৬২ বার এই সংবাদটি পড়া হয়েছে

 

হারুন শেখ বাগেরহাট জেলা প্রতিনিধি

বাগেরহাটের মোরেলগঞ্জ মডেল একাডেমির আয়োজনে শিক্ষার্থীদের সুন্দর হাতেরলেখা ও চিত্রাঙ্কন প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৬ নভেম্বর) বারইখালী স্টিল ব্রিজ সংলগ্ন একাডেমির স্কুল মাঠে সকাল ৮টায় ব্যাপক উপস্থিতির মধ্য দিয়ে মোরেলগঞ্জ মডেল একাডেমির স্কুল মাঠে শিশু শিক্ষার্থীদের সুন্দর হাতের লেখা ও চিত্রাঙ্কন প্রদর্শনী অনুষ্ঠানে অবসরপ্রাপ্ত থানা অফিসার ইনচার্জ সুলতান ফকিরের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোরেলগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মো.নাজমুল ইসলাম, প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন, ঢাকা আইকন মডেল একাডেমির প্রতিষ্ঠাতা ও পরিচালক ইঞ্জিনিয়ার মীর মোশারফ হোসেন।

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, মোঃআবু সালেহ মোল্লা, ইকরা সংস্থার পরিচালক ও প্রতিষ্ঠাতা, কবি এবং সাহিত্যিক এইচ এম সাখাওয়াত হোসেন,সরকারি এস এম কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ ছগির আহমেদ, ড.মিয়া আব্বাস উদ্দিন টিচার্স ট্রেনিং কলেজের কো-অর্ডিনেটর মোঃ আবু সালেহ, মোরেলগঞ্জ উপজেলা প্রেসক্লাব আহবায়ক এইচ এম শহিদুল ইসলাম,সেতারা আব্বাস টেকনিক্যাল এন্ড বিজনেস ম্যানেজমেন্ট কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ মিজানুর রহমান উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক এফ এম শামীম আহসান পৌর বিএনপি যুগ্ন আহবায়ক ফারুক হোসেন সামাদ,যুগ্ন আহবায়ক আসাদুজ্জামান মিলন, উপজেলা যুগ্ন আহবায়ক রাসেল আল ইসলাম পৌর যুবদল আহবায়ক মোঃ মিজানুর রহমান পলাশ, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব এস এম সাইফুল ইসলাম, ছাত্রদল পৌর সাবেক আহ্বায়ক বি,এম মেহেদী হাসান সজল,জামায়াত ইসলামী ইউনিয়ন আমীর মহিবুল্লাহসহ শিক্ষার্থীদের অভিভাবক,ছাত্র-ছাত্রী,উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান প্রধান, বিভিন্ন দপ্তরের অফিসারবৃন্ধ এবং বিভিন্ন রাজনৈতিক দলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, সাংবাদিক, শিক্ষানুরাগী,সমাজ সেবক,ও স্হানীয় সুধীজন।

অনুষ্ঠানে বক্তারা বলেন, শিশু মনের সৃজনশীলতাকে ফুটিয়ে তুলতে মোরেলগঞ্জ মডেল একাডেমির এ ধরনের আয়োজন কার্যকরী বলে আমরা আশাবাদী। আপনাদের এ ধরনের কার্যক্রম সকল সময় অব্যাহত থাকুক এবং আগামী দিনের মানসম্মত পড়ালেখা উপযোগী করে তোলা প্রতিষ্ঠানের অগ্রগতিতে যাবতীয় পদক্ষেপ নেয়া এবং এর উন্নয়নমূলক সকল কাজের সাথে থেকে সহোযোগিতা করার প্রত্যয় ব্যক্ত করেন। প্রদর্শনী অনুষ্ঠানে বয়সভিত্তিক ৫ টি বিভাগে বিভিন্ন বয়সের নির্ধারিত বিষয়ের ওপরত প্রতিষ্ঠানের শতাধিক শিশু শিক্ষার্থী অংশগ্রহণ করেন।পরে সুন্দর হাতেরলেখা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতায় অংশগ্রহণকারী সকল শিক্ষার্থী ও অভিভাবকদের মাঝে দুপুরের খাবার পরিবেশন করা হয়।

Facebook Comments Box

এই সংবাদটি শেয়ার করুনঃ

এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নড়াগাতীর সংবাদ।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park