1. admin@naragatirsangbad.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩৩ অপরাহ্ন
শিরোনাম :
নড়াইলের কালিয়ায় ১৮৫ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার কালিয়ায় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বর্ষ উদযাপন যশোরে অনলাইন বেটিংয়ে জড়িত ৮ জন গ্রেপ্তার মাস্টার প্যারেডে জেলা পুলিশের প্রস্তুতি পরিদর্শনে পুলিশ সুপার খুলনায় আইনশৃঙ্খলা ও সুশাসন নিয়ে আইনমন্ত্রীর মতবিনিময় সভা পহরডাঙ্গা ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হতে চান কাবুল বিশ্বাস হারানো সরকারি অস্ত্রের খোঁজে র‍্যাব, তথ্য দিলে সর্বোচ্চ ২ লাখ টাকা পুরস্কার নড়াইলের চরেরঘাটে ইয়াবা ও দেশীয় অস্ত্রসহ ৩ জন গ্রেপ্তার শরণখোলায় নিখোঁজের তিন দিন পর স্কুলছাত্রের মরদেহ উদ্ধার, আটক ৫ ‘ক্রসফায়ার’ নয়, আইনের পথেই সন্ত্রাস দমন: আইনমন্ত্রী

দৈনিক ঢাকা প্রতিদিন পত্রিকার ১০ম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত পাইকগাছা রিপোর্টার্স ইউনিটির

নড়াগাতীর সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : সোমবার, ১৮ নভেম্বর, ২০২৪
  • ৭৫ বার এই সংবাদটি পড়া হয়েছে

 

 

মোঃ শফিয়ার রহমান পাইকগাছা (খুলনা) প্রতিনিধি

খুলনার পাইকগাছা রিপোর্টার্স ইউনিটির আয়োজনে জাঁকজমক পূর্নভাবে র‍্যালি, কেক কাটা ও আলোচনা সভার মধ্য দিয়ে “দৈনিক ঢাকা প্রতিদিন পত্রিকা” এর ১০ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে।

দেশজুড়ে পাঠকের ভালোবাসায় সিক্ত দেশের অন্যতম শীর্ষ দৈনিক ঢাকা প্রতিদিন। সুখী-সমৃদ্ধ ও শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ে তুলতে তারুণ্যের স্বপ্ন বাস্তবায়নে সব সীমাবদ্ধতা জয় করার প্রত্যয় ব্যক্ত করে ঢাকা প্রতিদিন এক দশক পেরিয়ে ১১তম বর্ষে পদার্পণ করলো।

এ উপলক্ষ্যে সোমবার সকালে র‍্যালি শেষে পাইকগাছা রিপোর্টার্স ইউনিটির কার্যালয়ে কেককাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

দৈনিক যুগান্তর পত্রিকার পাইকগাছা উপজেলা প্রতিনিধি ও রিপোর্টার্স ইউনিটির সিনিয়র নির্বাহী সদস্য, জি এম মিজানুর মিজান এর সভাপতিত্বে র‍্যালি ও আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাইকগাছা থানার অফিসার ইনচার্জ (ওসি) সবজেল হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিএনপি নেতা ও সাবেক ইউপি চেয়ারম্যান এস এম এনামুল হক।

রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক মোঃ ফসিয়ার রহমানের পরিচালনায় স্বাগত বক্তব্য রাখেন ঢাকা প্রতিদিন পত্রিকার পাইকগাছা উপজেলা প্রতিনিধি ও রিপোর্টার্স ইউনিটির দপ্তর সম্পাদক মানছুর রহমান জাহিদ।

আলোচনা সভায় বক্তব্য রাখেন, উপজেলা যুবদলের সদস্য সচিব ও সাবেক কাউন্সিলর ইমরান হোসেন, ঢাকা প্রতিদিন পত্রিকার কয়রা উপজেলা প্রতিনিধি মোক্তার হোসেন, রিপোর্টার্স ইউনিটির যুগ্ম সম্পাদক জিয়াউদ্দিন নায়েব, কোষাধক্ষ্য ফিরোজ আহমেদ।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, পাইকগাছা রিপোর্টার্স ইউনিটির সদস্য আনায়ারুল ইসলাম, জহুরুল হক, মাজাহারুল ইসলাম মিথুন, কাজী সোহাগ, মোঃ শফিয়ার রহমান, বিএনপি নেতা সাইফুল ইসলাম তারেক, ইসরাফিল মোড়ল, সাংবাদিক আমিনুল ইসলাম বজলু, সাংবাদিক মোঃ রেজাউল ইসলাম, হাসনা হেনা, বুলবুল আহমেদ, সুমন আহমেদ, মিনারুল ইসলাম, মোঃ মিঠুসহ সহ বিভিন্ন পত্রিকার সাংবাদিকবৃন্দ।

Facebook Comments Box

এই সংবাদটি শেয়ার করুনঃ

এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নড়াগাতীর সংবাদ।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park