1. admin@naragatirsangbad.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩৫ অপরাহ্ন
শিরোনাম :
নড়াইলের কালিয়ায় ১৮৫ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার কালিয়ায় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বর্ষ উদযাপন যশোরে অনলাইন বেটিংয়ে জড়িত ৮ জন গ্রেপ্তার মাস্টার প্যারেডে জেলা পুলিশের প্রস্তুতি পরিদর্শনে পুলিশ সুপার খুলনায় আইনশৃঙ্খলা ও সুশাসন নিয়ে আইনমন্ত্রীর মতবিনিময় সভা পহরডাঙ্গা ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হতে চান কাবুল বিশ্বাস হারানো সরকারি অস্ত্রের খোঁজে র‍্যাব, তথ্য দিলে সর্বোচ্চ ২ লাখ টাকা পুরস্কার নড়াইলের চরেরঘাটে ইয়াবা ও দেশীয় অস্ত্রসহ ৩ জন গ্রেপ্তার শরণখোলায় নিখোঁজের তিন দিন পর স্কুলছাত্রের মরদেহ উদ্ধার, আটক ৫ ‘ক্রসফায়ার’ নয়, আইনের পথেই সন্ত্রাস দমন: আইনমন্ত্রী

নিউ বসুন্ধরা রিয়েল এস্টেট লিমিটেড এর গ্রাহকদের মূলধন ফেরত পাওয়ার দাবীতে স্মারকলিপি প্রদান

নড়াগাতীর সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : বুধবার, ২০ নভেম্বর, ২০২৪
  • ৩৩৫ বার এই সংবাদটি পড়া হয়েছে

 

নিজস্ব প্রতিবেদক 

দেশের দক্ষিণ পশ্চিম অঞ্চল বৃহত্তর খুলনা জেলার অধিবাসী। ও আমাদের পার্শ্ববর্তী জেলা বাগেরহাটে, মিঠাপুকুর পাড়কে আলী রোডস্থ প্রতারক আব্দুল মান্নান তালুকদার বাংলাদেশ সরকারের বাণিজ্য মন্ত্রনালয় এর জয়েন্টস্টক থেকে একটি লাইসেন্স করে যাহার গভঃ রেজিঃ নং ৮৯১১৪/১০।

নিউ বসুন্ধরা রিয়েল এস্টেট লিঃ নামে কোম্পানী খুলিয়া ইসলামী শরীয়া মোতাবেক পরিচালিত মর্মে, হাদিস কোরআনের কথা বলে ধর্মপ্রান মুসলমানদের অধিক মুনাফা লাভের প্রলোভন দেখিয়ে খুলনা অঞ্চলের প্রায় তিন হাজার চারশত নিরীহ গ্রাহকদের নিকট হতে ৮১,০০,০০০০০/= (একাশি কোটি) টাকা হাতিয়ে নিয়ে আত্মসাৎ করিয়াছে। 

উক্ত টাকা ফেরত পাওয়ার লক্ষে ভুক্তভোগীরা ‘জেলা প্রশাসক, খুলনার মাধ্যমে, আইন উপদেষ্টা গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় বরবর স্মারক লিপি প্রদান করেন। গত নভেম্বর ২০১৮ ইং তারিখ হতে কোন মুনাফা বা মূলধন ফেরত না দিয়ে খুলনা অফিস বন্ধ করে দিয়েছে। 

উক্ত বিষয়সমূহ ইতিমধ্যেই একাধিকবার পত্রিকায় প্রকাশিত হয়েছে। এমতাবস্থায় একাধিকবার কর্তৃপক্ষের দারস্থ হলেও তারা কোন ব্যবস্থা গ্রহন করেনি। যে কারনে গ্রাহকরা তাদের সর্বস্থ হারানোর শঙ্কায় দিশেহারা।

উল্লেখ্য, উক্ত প্রতিষ্ঠানের এম.ডি এম.এম.এ মান্নান তালুকদার দুদকের দায়েরকৃত মানি লন্ডারিং মামলায় বর্তমানে জেলহাজতে আছে।

এম.ডি আব্দুল মান্নান তালুকদার এর নিকট হতে খুলনা অঞ্চলের নিরীহ জনগনের জমাকৃত ৮১,০০,০০০০০/= (একাশি কোটি) টাকা ফেরত পেতে সার্বিক ব্যবস্থা গ্রহন করে হাজার হাজার গ্রাহকদের কঠিন বিপদ থেকে উদ্ধার পারার লক্ষে এ স্মারক লিপি প্রদান করেন।

Facebook Comments Box

এই সংবাদটি শেয়ার করুনঃ

এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নড়াগাতীর সংবাদ।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park