
তেরখাদা প্রতিনিধি
গত ১৯ নভেম্বর রাতে নৌবাহিনীর লেফটেন্যান্ট কমান্ডার আব্দুল্লাহ আল মামুনের নেতৃত্বে সঙ্গীয় নৌ ও পুলিশ বাহিনীর সদস্যদের নিয়ে পুরাতন বাস স্ট্যান্ড থেকে ১০পিস ইয়াবা সহ মাদক বিক্রেতা শেখ রবিউল ইসলামকে আটক করেন। গোপন সংবাদের ভিত্তিতে পুরাতন বাসস্ট্যান্ড তাকে আটক করা হয়। রবিউল মাদক বিক্রির জন্য তেরখাদা সদর হয়ে গন্তব্য স্থানে যাচ্ছিল। সে বাসস্ট্যান্ডে পৌছা মাত্র যৌথ বাহিনীর উপস্থিতি টের পেয়ে আত্মগোপনে যাওয়ার চেষ্টা করে। এ সময় যৌথ বাহিনীর সদস্যরা তাকে ধরে ফেলেন। তার নিকট থেকে ১০ পিস ইয়াবা উদ্ধার করেন। এ ব্যাপারে থানায় মামলা হয়েছে।