1. admin@naragatirsangbad.com : admin :
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৮:৩১ পূর্বাহ্ন
শিরোনাম :
নড়াইলে নবগঙ্গা সেতুর কাজ থমকে, দুই পাড়ের লক্ষাধিক মানুষের দুর্ভোগ চরমে তেরখাদায় দুর্গাপূজা ঘিরে পুলিশের মতবিনিময় সভা, আইনশৃঙ্খলা বিঘ্নকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার ঘোষণা তেরখাদায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত, সহনশীল দেশ গড়ার আহ্বান খুলনার জিরো পয়েন্টে বাসে তল্লাশি, ৬ কেজি ৫৯৭ গ্রাম আইস উদ্ধার সাজমীর হত্যা মামলায় এসআরবি-৬-এর অভিযানে দুই আসামি গ্রেপ্তার রূপসায় ইটভাটা ব্যবসায়ী ফখরুল হত্যা মামলার আসামি চট্টগ্রামে গ্রেপ্তার বড়দিয়া বাজার রক্ষায় উদ্যোগ, ভাঙন প্রতিরোধে শুরু হচ্ছে জরুরি কার্যক্রম খুলনার একাধিক হত্যা মামলার আসামি ওসমান পাবনায় গ্রেপ্তার সুন্দরবনে জলদস্যুদের আস্তানায় অভিযান, ১৪টি আগ্নেয়াস্ত্রসহ বিপুল সরঞ্জাম উদ্ধার বড়দিয়া বাজারে ভাঙনকবলিত এলাকা পরিদর্শন ইউএনওর, ১৬ ব্যবসায়ীকে সহায়তা ও জিওব্যাগ ফেলার নির্দেশ

আত্মহত্যা করলো বগুড়া ধুনট প্রেসক্লাবের সহ-সভাপতি।

নড়াগাতীর সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : শুক্রবার, ১২ জানুয়ারি, ২০২৪
  • ২২২ বার এই সংবাদটি পড়া হয়েছে

আত্মহত্যা করলো বগুড়া ধুনট প্রেসক্লাবের সহ-সভাপতি।

বগুড়ার ধুনট প্রেসক্লাবের সহ-সভাপতি ও দৈনিক রাজশাহী সংবাদের ধুনট প্রতিনিধি কলাম লেখক রেজাউল হক মিন্টু (৬৯) বিষপানে আত্মহত্যা করেছেন। তিনি উপজেলার মথুরাপুর ইউনিয়নের পীরহাটি গ্রামের শহীদ পুলিশ বীর মুক্তিযোদ্ধা আব্দুর রউফ মল্লিকের ছেলে।

বুধবার (১০ জানুয়ারি) বিকেল ৪টার দিকে পীরহাটি গ্রামে নবনির্মিত বীর নিবাসে রেজাউল হক মিন্টুর মৃতদেহ পড়ে থাকতে দেখে থানায় খবর দেন তার স্বজনেরা।

পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠান।

থানা পুলিশ ও পারিবারিক সূত্রে জানা যায়, রেজাউল হক মিন্টু দীর্ঘদিন ধরে বিভিন্ন জাতীয় ও আঞ্চলিক পত্রিকায় কলাম লেখক ছিলেন। তিনি রাজশাহী থেকে প্রকাশিত দৈনিক রাজশাহী সংবাদের ধুনট উপজেলা প্রতিনিধির দায়িত্ব পালন করেন। চার সদস্যের পরিবার নিয়ে তিনি মথুরাপুর ইউনিয়ন উপ-স্বাস্থ্য কেন্দ্রের স্টাফ কোয়ার্টারে বসবাস করতেন।

অভাব-অনটনের সংসারের ব্যয়ভার বহন করতে গিয়ে তিনি ঋণের দায়ে মানসিক ভাবে বিপর্যন্ত হয়ে পড়েন।

এ অবস্থায় মঙ্গলবার দুপুরের দিকে তিনি মথুরাপুর ইউনিয়ন উপ-স্বাস্থ্য কেন্দ্রের স্টাফ কোয়ার্টার থেকে মথুরাপুর বাজারের উদ্দেশে বের হয়ে রাতে আর তিনি বাসায় ফিরে আসেননি। হয়তো রাতের কোন এক সময় তিনি বিষপান করেন।

বুধবার (১০ জানুয়ারি) বিকেলের দিকে ওই স্টাফ কোয়ার্টারের ৫শত মিটার দূরে পীরহাটি গ্রামে তার বাবার নামে নির্মিত বীর নিবাসে তার মৃতদেহ পড়ে ছিল। সরকারি অর্থায়নে বাবার নামে নবনির্মিত ওই বীর নিবাসে রেজাউল হক মিন্টুসহ তার পরিবারে সদস্যরা বসবাস শুরু করেননি এ কারণে বাসাটি ফাঁকা ছিল।

ধুনট থানার অফিসার ইনচার্জ(ওসি) সৈকত হাসান জানান, এ বিষয়ে থানায় একটি ইউডি মামলা রেকর্ড করা হয়েছে। আইনী প্রক্রিয়া শেষে মৃতদেহ তার স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।

Facebook Comments Box

এই সংবাদটি শেয়ার করুনঃ

এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নড়াগাতীর সংবাদ।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park