1. admin@naragatirsangbad.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪১ অপরাহ্ন
শিরোনাম :
নড়াইলের কালিয়ায় ১৮৫ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার কালিয়ায় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বর্ষ উদযাপন যশোরে অনলাইন বেটিংয়ে জড়িত ৮ জন গ্রেপ্তার মাস্টার প্যারেডে জেলা পুলিশের প্রস্তুতি পরিদর্শনে পুলিশ সুপার খুলনায় আইনশৃঙ্খলা ও সুশাসন নিয়ে আইনমন্ত্রীর মতবিনিময় সভা পহরডাঙ্গা ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হতে চান কাবুল বিশ্বাস হারানো সরকারি অস্ত্রের খোঁজে র‍্যাব, তথ্য দিলে সর্বোচ্চ ২ লাখ টাকা পুরস্কার নড়াইলের চরেরঘাটে ইয়াবা ও দেশীয় অস্ত্রসহ ৩ জন গ্রেপ্তার শরণখোলায় নিখোঁজের তিন দিন পর স্কুলছাত্রের মরদেহ উদ্ধার, আটক ৫ ‘ক্রসফায়ার’ নয়, আইনের পথেই সন্ত্রাস দমন: আইনমন্ত্রী

দুমকিতে পূর্বশত্রুতায় মহিলাসহ দু’জনকে পিটিয়ে জখম 

নড়াগাতীর সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : রবিবার, ২৪ নভেম্বর, ২০২৪
  • ১০৮ বার এই সংবাদটি পড়া হয়েছে

 

দুমকি উপজেলা (পটুয়াখালী) প্রতিনিধি

পটুয়াখালী জেলার দুমকি উপজেলায়, জমিজমা সংক্রান্ত পূর্ববিরোধে মহিলাসহ দু’জনকে পিটিয়ে জখম করেছে প্রতিপক্ষরা। শনিবার (২৩ নভেম্বর) দুপুরে উপজেলার ২নং লেবুখালী ইউনিয়নের ৪নং ওয়ার্ডের হাওলাদার বাড়িতে এ হামলা সহিংসতার ঘটনাটি ঘটেছে। স্বজনরা গুরুতর আহতদ্বয়কে উদ্ধার করে দুমকি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেছে। এঘটনায় ওইদিন রাতেই দুমকি থানায় প্রতিপক্ষের লিটন হাওলাদার ও সুমন হাওলাদারসহ চারজনকে অভিযুক্ত করে একটি লিখিত অভিযোগ দায়ের করেছে।

অভিযোগ সূত্রে জানাযায়, লেবুখালী ৪নং ওয়ার্ডের মৃত আঃ গণি হাওলাদারের ছেলে মতি হাওলাদার গংদের সাথে একই বাড়ির বাসিন্দা মজিদ হাওলাদারের জমিজমা সংক্রান্ত পূর্ববিরোধ চলছিল। ওই বিরোধের জেরে নিজ ভোগদখলীয় পুকুরে মাছ ধরতে গেলে প্রতিপক্ষের মজিদ হাওলাদারের ছেলে লিটন হাওলাদার ও সুমন হাওলাদারসহ ৫/৬জনের নারী-পুরুষ মিলে বাঁধা দেয় ও এলোপাথারী পিটিয়ে সাহিদা বেগম (৫০) ও শুভ হাওলাদার (৩৫) কে জখম করে। প্রতিবেশী লোকজন এগিয়ে আসলে হামলাকারীরা দ্রুত সটকে পড়ে। পরে স্বজনরা আহত মা ও ছেলেকে উপজেলা হাসপাতালে ভর্তি করেছে।

প্রতিপক্ষের লিটন হাওলাদারের অভিযোগ, জমিজমা নিয়ে আদালতে তাদের মামলা চলমান আছে। বিরোধীয় সম্পত্তির পুকুর জোড়পূর্বক ভোগদখল করার চেষ্টা চালালে প্রতিপক্ষকে বাঁধা দিতে গেলে উল্টো তারা তাদের ওপর হামলা করে। এতে দু’পক্ষের হাতাহাতি ঠেলাঠেলির ঘটনা ঘটেছে। কাউকে জখম করা হয়নি। দুমকি থানার অফিসার ইনচার্জ মোঃ ফিরোজ আলম অভিযোগের সত্যতা নিশ্চিৎ করে বলেন, তদন্ত করে আইনানুগ পদক্ষেপ নেয়া হবে।

Facebook Comments Box

এই সংবাদটি শেয়ার করুনঃ

এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নড়াগাতীর সংবাদ।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park