1. admin@naragatirsangbad.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩৭ অপরাহ্ন
শিরোনাম :
নড়াইলের কালিয়ায় ১৮৫ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার কালিয়ায় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বর্ষ উদযাপন যশোরে অনলাইন বেটিংয়ে জড়িত ৮ জন গ্রেপ্তার মাস্টার প্যারেডে জেলা পুলিশের প্রস্তুতি পরিদর্শনে পুলিশ সুপার খুলনায় আইনশৃঙ্খলা ও সুশাসন নিয়ে আইনমন্ত্রীর মতবিনিময় সভা পহরডাঙ্গা ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হতে চান কাবুল বিশ্বাস হারানো সরকারি অস্ত্রের খোঁজে র‍্যাব, তথ্য দিলে সর্বোচ্চ ২ লাখ টাকা পুরস্কার নড়াইলের চরেরঘাটে ইয়াবা ও দেশীয় অস্ত্রসহ ৩ জন গ্রেপ্তার শরণখোলায় নিখোঁজের তিন দিন পর স্কুলছাত্রের মরদেহ উদ্ধার, আটক ৫ ‘ক্রসফায়ার’ নয়, আইনের পথেই সন্ত্রাস দমন: আইনমন্ত্রী

চট্টগ্রামে সন্ত্রাসী হামলার প্রতিবাদে পটুয়াখালীতে বিক্ষোভ মিছিল, ইসকন নিষিদ্ধের দাবি

নড়াগাতীর সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : বুধবার, ২৭ নভেম্বর, ২০২৪
  • ১৮৪ বার এই সংবাদটি পড়া হয়েছে

 

গোপাল হালদার, পটুয়াখালী

চট্টগ্রাম জেলা আদালতে সন্ত্রাসীদের হামলায় এক আইনজীবী নিহত ও কয়েকজন আহতের ঘটনায় পটুয়াখালীতে বিক্ষোভ মিছিল করেছে পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালের শিক্ষার্থী ও সাধারণ ছাত্র-জনতা।

মঙ্গলবার (২৬ নভেম্বর) রাত ১০ টার দিকে পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালের সামনে থেকে মিছিলটি শুরু হয়। শহরের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ শেষে একই স্থানে এসে বিক্ষোভকারীরা সংক্ষিপ্ত সমাবেশ করেন।

সমাবেশে বক্তারা চট্টগ্রামে আইনজীবী হত্যার সঙ্গে জড়িতদের অবিলম্বে গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন। একইসঙ্গে তারা ইসকনকে বাংলাদেশে নিষিদ্ধ ঘোষণা করার দাবি জানান এবং ইসকনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান।

মিছিলে নেতৃত্ব দেন মেডিকেল কলেজের শিক্ষার্থী মো. সবুর হোসেন, জিয়াউল হাসান শরীফ, ফয়সাল হোসেন, মো. হাসান আলী প্রমুখ। বিক্ষোভকারীরা ইসকনের বিরুদ্ধে স্লোগান দিয়ে বাংলাদেশ থেকে তাদের বিতাড়নের হুমকিও দেন।

Facebook Comments Box

এই সংবাদটি শেয়ার করুনঃ

এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নড়াগাতীর সংবাদ।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park