1. admin@naragatirsangbad.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১৮ অপরাহ্ন
শিরোনাম :
নড়াইলের কালিয়ায় ১৮৫ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার কালিয়ায় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বর্ষ উদযাপন যশোরে অনলাইন বেটিংয়ে জড়িত ৮ জন গ্রেপ্তার মাস্টার প্যারেডে জেলা পুলিশের প্রস্তুতি পরিদর্শনে পুলিশ সুপার খুলনায় আইনশৃঙ্খলা ও সুশাসন নিয়ে আইনমন্ত্রীর মতবিনিময় সভা পহরডাঙ্গা ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হতে চান কাবুল বিশ্বাস হারানো সরকারি অস্ত্রের খোঁজে র‍্যাব, তথ্য দিলে সর্বোচ্চ ২ লাখ টাকা পুরস্কার নড়াইলের চরেরঘাটে ইয়াবা ও দেশীয় অস্ত্রসহ ৩ জন গ্রেপ্তার শরণখোলায় নিখোঁজের তিন দিন পর স্কুলছাত্রের মরদেহ উদ্ধার, আটক ৫ ‘ক্রসফায়ার’ নয়, আইনের পথেই সন্ত্রাস দমন: আইনমন্ত্রী

মহাসমাবেশ সফল করার লক্ষ্যে বটিয়াঘাটার সুরখালী ও সদর ইউনিয়ন বিএনপির পৃথক প্রস্তুতি সভা অনুষ্ঠিত 

নড়াগাতীর সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৮ নভেম্বর, ২০২৪
  • ২৬১ বার এই সংবাদটি পড়া হয়েছে

 

মহিদুল ইসলাম (শাহীন) খুলনা

আগামী ৩রা ডিসেম্বর জিরো পয়েন্টে বিএনপির মহা সমাবেশ সফল করা উপলক্ষে সুরখালী ইউনিয়নের ২ নং ওয়ার্ড বিএনপি’র সভাপতি আ: সোবহান শেখের সভাপতিত্বে গাওঘরা গায়ের হাট বাজার চত্বরে এক প্রস্তুতি সভা আয়োজন করা হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুরখালী ইউনিয়ন বিএনপি’র সভাপতি রাশেদ কামাল। প্রধান বক্তা ছিলেন ইউনিয়ন বিএনপি’র সাধারণ সম্পাদক শেখ মাসুদুজ্জামান মাসুদ,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক সাঈদ বিশ্বাস, উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক এস এম নাহিদ হাসান, স্বেচ্ছাসেবক দলের সদস্য মোল্লা কারিমুল ইসলাম। আরো উপস্থিত ছিলেন ইউনিয়ন বিএনপি’র সহ-সভাপতি মোহাম্মদ নুর আলী শেখ,মোঃ হান্নান মল্লিক,সুরখালি ইউনিয়ন কৃষক দলের সভাপতি মফিজ শেখ,মো: শাহজাহান শেখ,।

মোঃ ডালিম শেখ, মোঃ ইসমাইল শেখ, মোঃ আফজাল শেখ, মোঃ রুবেল শেখ, মোঃ মুক্তার মোল্লা, মো: আব্দুল হামিদ শেখ, মোঃ তরিকুল ইসলাম, নাজমুল শেখ, আলম মল্লিক,আছাদুল বিশ্বাস,সাইদুল খা, আলামিন মল্লিক,মুকুল শেখ, মোস্তাক গাজী সহ বিভিন্ন ওয়ার্ডের বিএনপির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। অন্যদিকে একই দিন সকাল ১১ টায়,ডিসেম্বরে জিরো পয়েন্টে বিএনপির মহা সমাবেশ সফল করার লক্ষ্যে বটিয়াঘাটা সদর ইউনিয়ন বিএনপির আয়োজনে এক প্রস্তুতি মূলক সভা ইউনিয়ন বিএনপির সভাপতি মোল্লা ইমরান আহমেদের সভাপতিত্বে স্থানীয় দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত হয়।

ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক পলাশ মহালদারের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সদর বিএনপির সহ-সভাপতি নূর আলম ভূইয়া, সহ-সভাপতি রবিউল আকুঞ্জি, সহ-সাংগঠনিক সম্পাদক ও প্রথম শ্রেণীর মেরিন মাস্টার মহাসিন ফারাজী, দপ্তর-সম্পাদক আমিনুল ইসলাম সজীব, প্রচার সম্পাদক রিপন ডাকুয়া, যুবনেতা বিশ্বজিত বিশ্বাস, শফিকুল ইসলাম, মামুন শেখ, উজ্জ্বল, কৃষকনেতা সুমন হাওলাদার প্রমূখ। সভায় বিএনপির জিরো পয়েন্টের মহাসমাবেশ-কে সফল করার লক্ষ্যে দলীয় নেতা-কর্মী ও সমর্থকদের উপস্থিত হয়ে সভা-কে সাফল্য মণ্ডিত করার আহ্বান জানানো হয়।

Facebook Comments Box

এই সংবাদটি শেয়ার করুনঃ

এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নড়াগাতীর সংবাদ।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park