1. admin@naragatirsangbad.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩৭ অপরাহ্ন
শিরোনাম :
নড়াইলের কালিয়ায় ১৮৫ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার কালিয়ায় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বর্ষ উদযাপন যশোরে অনলাইন বেটিংয়ে জড়িত ৮ জন গ্রেপ্তার মাস্টার প্যারেডে জেলা পুলিশের প্রস্তুতি পরিদর্শনে পুলিশ সুপার খুলনায় আইনশৃঙ্খলা ও সুশাসন নিয়ে আইনমন্ত্রীর মতবিনিময় সভা পহরডাঙ্গা ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হতে চান কাবুল বিশ্বাস হারানো সরকারি অস্ত্রের খোঁজে র‍্যাব, তথ্য দিলে সর্বোচ্চ ২ লাখ টাকা পুরস্কার নড়াইলের চরেরঘাটে ইয়াবা ও দেশীয় অস্ত্রসহ ৩ জন গ্রেপ্তার শরণখোলায় নিখোঁজের তিন দিন পর স্কুলছাত্রের মরদেহ উদ্ধার, আটক ৫ ‘ক্রসফায়ার’ নয়, আইনের পথেই সন্ত্রাস দমন: আইনমন্ত্রী

লোহাগড়া’র চরমল্লিকপুর গ্রামে হত্যাকান্ডের মামলা তুলে নেওয়ার জন্য বাদীসহ পরিবারের সদস্যদের হত্যার হুমকি 

নড়াগাতীর সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : শুক্রবার, ২৯ নভেম্বর, ২০২৪
  • ২০৭ বার এই সংবাদটি পড়া হয়েছে

 

মো: আজিজুর বিশ্বাস,স্টাফ রিপোর্টার

নড়াইলের লোহাগড়া উপজেলার মল্লিকপুর ইউনিয়নের চর মল্লিকপুর গ্রামের দুই ভাই মিরান শেখ ও জিয়ারুল শেখ হত্যা মামলার আসামীরা জামিনে ছাড়া পেয়ে মামলার বাদী মো: মুরাদ শেখসহ নিহত দুই ভাইয়ের পরিবারের সদস্যদের মামলা তুলে নেওয়ার জন্য হত্যার হুমকির প্রতিবাদে সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২৯ নভেম্বর) সকাল সাড়ে ১১টায় উপজেলার চর মল্লিকপুর গ্রামে নিহত দুই ভাইয়ের বাড়িতে আয়োজিত সাংবাদিক সম্মেলনে বাদীর পক্ষে লিখিত বক্তব্য পাঠ করেন মো: মোজাদ্দের শেখ। এ সময় নিহতদের পরিবারের সদস্য ও স্বজনরা উপস্থিত ছিলেন।

সাংবাদিক সম্মেলনে মো: ইয়াদুল শেখ বলেন, চলতি বছরের ১১ সেপ্টেম্বর সকালে চর মল্লিকপুর গ্রামে আধিপত্য বিস্তার করাকে কেন্দ্র করে প্রতিপক্ষ মাহমুদ আলম খানের নেতৃত্ব ৩৫/৪০ জনের একদল দূর্বৃত্ত দেশীয় অস্ত্র রামদা, সড়কি, বল্লম, লাঠি সোটা নিয়ে অতর্কিত ভাবে হামলা চালিয়ে চর মল্লিকপুর গ্রামের মৃত সামাদ শেখের দুই ছেলে মোঃ মিরান শেখ(৩৬) ও মোঃ জিয়ারুল শেখ (৩১) কে কুপিয়ে হত্যা করে।

হত্যাকান্ডের ঘটনায় নিহত মিরান ও জিয়ারুলের বড় ভাই মুরাদ শেখ বাড়ী হয়ে ১৪ সেপ্টেম্বর ৩৫ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত আসামীদের নাম উল্লেখ করে লোহাগড়া থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলা নং-০৯, তারিখ-১৪/০৯/২০২৪।

মামলা দায়েরের পর পুলিশ ঢাকা ও গাজীপুর এলাকা থেকে জোড়া হত্যা মামলার এজাহার নামীয় আসামী মৃত আলিম শেখের ছেলে মিন্টু শেখ (৫০), পিন্টু শেখ (৪৫) ও শরিফুল শেখকে (৪২) গ্রেফতার করে জেল জাহতে পাঠিয়েছে।এরপর মামলার আসামীরা উচ্চ আদালত থেকে আগাম জামিন নেওয়ার জন্য দৌড়-ঝাপ করে ব্যর্থ হয়। পরবর্তীতে এজাহার নামীয় ২৯জন আসামী গত ১৬ নভেম্বর

নড়াইলের নিম্ন,আদালতে হাজির হয়। আদালত ২৯ জন আসামীর মধ্যে ৮ জন আসামী যথাক্রমে ঝন্টু শেখ, সোহেল মৃধা, তানভীর মৃধা, মাসুম শেখ, বুলি শেখ, আদর মল্লিক, সাজাহান মল্লিক, ফারুক মৃধাকে গত ২৫/১১/২০২৪ ইং তারিখে জামিন মঞ্জুর করেন।

উল্লেখিত ৮জন আসামী জামিনে ছাড়া পেয়ে এলাকায় ফিরে আসে এবং গত ২৬ নভেম্বর দিবাগত রাতে চাঞ্চল্যকর জোড়া হত্যা মামলার বাদী মোঃ মুরাদ শেখ সহ তার পরিবারের সদস্যদের মামলা তুলে নেওয়ার জন্য হুমকি দেয়। মামলা তুলে না নিলে তোদের দুই ভাইয়ের মতো পরিনতি হবে মর্মে হুমকি ধামকি দেয়। এরপর থেকে জামিনে ছাড়া পাওয়া আসামীরা বাদীর মেজো ভাই ইরান শেখের ছেলে শাকিল শেখকে মোবাইল ফোনে মামলা তুলে নেওয়ার জন্য অশ্লীল ভাষায় গালিগালাজ করে হত্যার হুমকি দেয়। এতে করে মামলার বাদীসহ পরিবারের অপর সদস্যরা চরম নিরাপত্তা হীনতার মধ্যে দিন কাটাচ্ছে।

আয়োজিত সংবাদ সম্মেলন থেকে দুই ভাই হত্যার ঘটনায় জড়িতদের দৃষ্টান্ত মূলক শাস্তির এবং পাশাপাশি জামিনে মুক্ত ৮জন আসামীদের জামিন বাতিল পূর্বক পুনরায় গ্রেফারের জোর দাবি জানানো হয়। সংবাদ সম্মেলনে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মো: মফিজুর রহমান কাকা মিয়া , পিকুল শেখ, ইরান শেখ, সান্টু শেখ, ইয়াদুল শেখসহ প্রমূখ।

Facebook Comments Box

এই সংবাদটি শেয়ার করুনঃ

এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নড়াগাতীর সংবাদ।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park