1. admin@naragatirsangbad.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪৪ অপরাহ্ন
শিরোনাম :
নড়াইলের কালিয়ায় ১৮৫ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার কালিয়ায় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বর্ষ উদযাপন যশোরে অনলাইন বেটিংয়ে জড়িত ৮ জন গ্রেপ্তার মাস্টার প্যারেডে জেলা পুলিশের প্রস্তুতি পরিদর্শনে পুলিশ সুপার খুলনায় আইনশৃঙ্খলা ও সুশাসন নিয়ে আইনমন্ত্রীর মতবিনিময় সভা পহরডাঙ্গা ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হতে চান কাবুল বিশ্বাস হারানো সরকারি অস্ত্রের খোঁজে র‍্যাব, তথ্য দিলে সর্বোচ্চ ২ লাখ টাকা পুরস্কার নড়াইলের চরেরঘাটে ইয়াবা ও দেশীয় অস্ত্রসহ ৩ জন গ্রেপ্তার শরণখোলায় নিখোঁজের তিন দিন পর স্কুলছাত্রের মরদেহ উদ্ধার, আটক ৫ ‘ক্রসফায়ার’ নয়, আইনের পথেই সন্ত্রাস দমন: আইনমন্ত্রী

বাগেরহাটের শরণখোলায় বিদ্যুতায়িত হয়ে দিনমজুরের মৃত্যু

নড়াগাতীর সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : সোমবার, ২ ডিসেম্বর, ২০২৪
  • ১৪৫ বার এই সংবাদটি পড়া হয়েছে

 

হারুন শেখ বাগেরহাট জেলা প্রতিনিধি

বাগেরহাটের শরণখোলায় গাছের ডাল কাটতে উঠে বিদ্যুতায়িত হয়ে সাকাওয়াত আকন (৪৭) নামে এক দিনমজুরের মৃত্যু হয়েছে।

সোমবার (২ডিসেম্বর) সকালে উপজেলার দক্ষিণ কদমতলা গ্রামে এঘটনা ঘটে। নিহত সাকাওয়াত আকন একই গ্রামের মৃতঃ গণি আকনের ছেলে। নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন শরণখোলা থানার ওসি মোঃ শহিদুল্লাহ।

স্বজনরা জানান,এদিন সকাল ৭ টায় সাকাওয়াত পার্শ্ববর্তী মোতালেব তালুকদারের বাড়ির একটি গাছের ডাল কাটতে যান এসময় গাছের পাশে থাকা বৈদ্যতিক তারের সংস্পর্শে গাছ থেকে ছিটকে পরেন সাকাওয়াত। কিছুক্ষণ পর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।

শরণখোলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগের চিকিৎসক বিশ্বজিৎ মজুমদার বলেন, হাসপাতালে আনার আগেই সাকাওয়াতের মৃত্যু হয়েছে। শরণখোলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ শহিদুল্লাহ জানান, এব্যাপারে থানায় কেউ কোন অভিযোগ দাখিল করেনি।

Facebook Comments Box

এই সংবাদটি শেয়ার করুনঃ

এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নড়াগাতীর সংবাদ।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park