1. admin@naragatirsangbad.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩০ অপরাহ্ন
শিরোনাম :
নড়াইলের কালিয়ায় ১৮৫ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার কালিয়ায় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বর্ষ উদযাপন যশোরে অনলাইন বেটিংয়ে জড়িত ৮ জন গ্রেপ্তার মাস্টার প্যারেডে জেলা পুলিশের প্রস্তুতি পরিদর্শনে পুলিশ সুপার খুলনায় আইনশৃঙ্খলা ও সুশাসন নিয়ে আইনমন্ত্রীর মতবিনিময় সভা পহরডাঙ্গা ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হতে চান কাবুল বিশ্বাস হারানো সরকারি অস্ত্রের খোঁজে র‍্যাব, তথ্য দিলে সর্বোচ্চ ২ লাখ টাকা পুরস্কার নড়াইলের চরেরঘাটে ইয়াবা ও দেশীয় অস্ত্রসহ ৩ জন গ্রেপ্তার শরণখোলায় নিখোঁজের তিন দিন পর স্কুলছাত্রের মরদেহ উদ্ধার, আটক ৫ ‘ক্রসফায়ার’ নয়, আইনের পথেই সন্ত্রাস দমন: আইনমন্ত্রী

খুলনার ডুমুরিয়ায় নাঈম নামের এক যুবক গুলিবিদ্ধ

নড়াগাতীর সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৩ ডিসেম্বর, ২০২৪
  • ২৮৩ বার এই সংবাদটি পড়া হয়েছে

 

নিজস্ব প্রতিবেদক

খুলনার ডুমুরিয়া উপজেলার শরাফপুর বাজারে সোমবার সন্ধ্যায় দুর্বৃত্তদের গুলিতে নাঈম সানা (১৯) নামে এক যুবক গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হয়েছেন।

পুলিশ ও এলাকাবাসী জানান, সোমবার সন্ধ্যার দিকে উপজেলার মৈখালী গ্রামের খোসদেল সানার ছেলে নাঈম সানা তার এক বন্ধুর মোটরসাইকেলে উঠে উপজেলার ধানিবুনিয়া এলাকার ‘কফি হাউস’ থেকে বাড়ি ফিরছিলেন। ওই সময় অপর দুটি মোটরসাইকেল তাদের পিছু তাড়া করে। তারা শরাফপুর বাজারে শাহিনুরের রাইচ মিলের সামনে পৌঁছালে পেছন থেকে অজ্ঞাত পরিচয় আততায়ী সামনের মোটরসাইকেলে থাকা নাঈমকে গুলি করে পালিয়ে যায়।

গুলির শব্দ শুনে চালক মোটরসাইকেল থামালে নাঈমের গায়ে রক্ত দেখতে পান। তখন এলাকার লোকজন এগিয়ে যেয়ে তাকে শরাফপুর বাজারের এক পল্লী চিকিৎসকের কাছে নিয়ে যান। চিকিৎসক নাঈমের বুকের নিচে গুলিবিদ্ধ অবস্থা দেখে দ্রুত খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে (খুমেক) পাঠান। খুমেক হাসপাতাল সূত্রে জানা গেছে, নাঈমের জরুরি চিকিৎসা চলছে।ডুমুরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাসুদ রানা বলেন, নাঈমকে গুলি করার কারণ সম্পর্কে এখনো তেমন কিছু জানা যায়নি।

Facebook Comments Box

এই সংবাদটি শেয়ার করুনঃ

এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নড়াগাতীর সংবাদ।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park