1. admin@naragatirsangbad.com : admin :
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৮:৩১ পূর্বাহ্ন
শিরোনাম :
নড়াইলে নবগঙ্গা সেতুর কাজ থমকে, দুই পাড়ের লক্ষাধিক মানুষের দুর্ভোগ চরমে তেরখাদায় দুর্গাপূজা ঘিরে পুলিশের মতবিনিময় সভা, আইনশৃঙ্খলা বিঘ্নকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার ঘোষণা তেরখাদায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত, সহনশীল দেশ গড়ার আহ্বান খুলনার জিরো পয়েন্টে বাসে তল্লাশি, ৬ কেজি ৫৯৭ গ্রাম আইস উদ্ধার সাজমীর হত্যা মামলায় এসআরবি-৬-এর অভিযানে দুই আসামি গ্রেপ্তার রূপসায় ইটভাটা ব্যবসায়ী ফখরুল হত্যা মামলার আসামি চট্টগ্রামে গ্রেপ্তার বড়দিয়া বাজার রক্ষায় উদ্যোগ, ভাঙন প্রতিরোধে শুরু হচ্ছে জরুরি কার্যক্রম খুলনার একাধিক হত্যা মামলার আসামি ওসমান পাবনায় গ্রেপ্তার সুন্দরবনে জলদস্যুদের আস্তানায় অভিযান, ১৪টি আগ্নেয়াস্ত্রসহ বিপুল সরঞ্জাম উদ্ধার বড়দিয়া বাজারে ভাঙনকবলিত এলাকা পরিদর্শন ইউএনওর, ১৬ ব্যবসায়ীকে সহায়তা ও জিওব্যাগ ফেলার নির্দেশ

খুলনা জেলা ইজতেমা শুরু

নড়াগাতীর সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : শুক্রবার, ৬ ডিসেম্বর, ২০২৪
  • ২৭৬ বার এই সংবাদটি পড়া হয়েছে

 

খুলনায় শুরু হয়েছে তিন দিনের ইজতেমা। বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) ফজরের নামাজের পর ময়ূরী আবাসিক এলাকায় তাবলীগ জামাতের আয়োজনে এই ইজতেমা শুরু হয়। আগামী ৭ ডিসেম্বর আখেরি মোনাজাতের মধ্যদিয়ে শেষ হবে জেলা ইজতেমা।

খুলনা জেলা ইজতেমা ময়দানের দায়িত্বশীলরা জানায়, প্রতিদিন ফজরের পর, যোহর/জুমা বাদ, আসর বাদ ও মাগরিব বাদ দেশ-বিদেশের আলেম-ওলামাগণ বয়ান দিবেন। এবার আরব, শ্রীলঙ্কা, ইন্দোনেশিয়া, মালওয়েশিয়া, ভারতের ভোপালের ৩৬ জন বিদেশী মেহমান অংশ নিয়েছেন।

কন্ট্রোল রুমে নিরাপত্তার দায়িত্ব থাকা হরিণটানা থানার এসআই ইসমাইল হোসেন বলেন, ইজতেমা ময়দানের চতুর্দিকে নিরাপত্তা বেষ্টনী গড়ে তোলা হয়েছে। সিসি টিভি ক্যামেরার মাধ্যমে পুলিশের কন্ট্রোল রুম সার্বক্ষণিক মনিটরিং করা হচ্ছে। এছাড়া মঞ্চের দুই পাশে দুটি টিম, প্রবেশ পথে আয়োজকদের স্বেচ্ছাসেবকদের সঙ্গে পুলিশ দায়িত্ব পালন করছে। প্রধান প্রবেশ পথে টহল টিম দায়িত্ব পালন করছে। ২৪ ঘন্টা তিন সিফটে বিভক্ত হয়ে নিরাপত্তা প্রদান করা হচ্ছে।

খুলনা জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, খুলনা জেলা ইজতেমাকে ঘিরে প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। শান্তিপূর্ণভাবেই ইজতেমা সম্পন্ন হবে।

প্রসঙ্গত, টঙ্গীর তুরাগ পাড়ে ২০২৫ সালের বিশ্ব ইজতেমার প্রথম ধাপ ৩১ জানুয়ারি থেকে ২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে। দ্বিতীয় ধাপের ইজতেমা ৭ থেকে ৯ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে।

Facebook Comments Box

এই সংবাদটি শেয়ার করুনঃ

এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নড়াগাতীর সংবাদ।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park