1. admin@naragatirsangbad.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩০ অপরাহ্ন
শিরোনাম :
নড়াইলের কালিয়ায় ১৮৫ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার কালিয়ায় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বর্ষ উদযাপন যশোরে অনলাইন বেটিংয়ে জড়িত ৮ জন গ্রেপ্তার মাস্টার প্যারেডে জেলা পুলিশের প্রস্তুতি পরিদর্শনে পুলিশ সুপার খুলনায় আইনশৃঙ্খলা ও সুশাসন নিয়ে আইনমন্ত্রীর মতবিনিময় সভা পহরডাঙ্গা ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হতে চান কাবুল বিশ্বাস হারানো সরকারি অস্ত্রের খোঁজে র‍্যাব, তথ্য দিলে সর্বোচ্চ ২ লাখ টাকা পুরস্কার নড়াইলের চরেরঘাটে ইয়াবা ও দেশীয় অস্ত্রসহ ৩ জন গ্রেপ্তার শরণখোলায় নিখোঁজের তিন দিন পর স্কুলছাত্রের মরদেহ উদ্ধার, আটক ৫ ‘ক্রসফায়ার’ নয়, আইনের পথেই সন্ত্রাস দমন: আইনমন্ত্রী

বাগেরহাটে বিএনপির সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত

নড়াগাতীর সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : শনিবার, ৭ ডিসেম্বর, ২০২৪
  • ১৮১ বার এই সংবাদটি পড়া হয়েছে

 

 

হারুন শেখ বাগেরহাট জেলা প্রতিনিধি

বাগেরহাটে বিএনপির সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৭ ডিসেম্বর) বিকেলে সদর উপজেলার বিষ্ণুপুর ইউনিয়ন বিএনপি আয়োজিত এ সমাবেশে বিএনপি দলীয় অঙ্গ সংগঠনের নেতাকর্মী ছাড়াও মুসলিম, হিন্দু, খ্রিষ্টান সম্প্রদায়ের হাজারো নারী-পুরুষ এ সমাবেশে অংশ নেয়।

চিরুলিয়া স্কুল এন্ড কলেজ মাঠে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি ছিলেন জেলা বিএনপি প্রধান  সমন্বয়ক ও সাবেক সভাপতি এম এ সালাম।

বিষ্ণুপুর ইউনিয়ন বিএনপির সদস্য সচিব মোঃ মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে সমাবেশে বিশেষ অতিথি হিসাবে বক্তৃতা করেন হেফাজাত ইসলামের নেতা মাওলানা আঃ মাবুদুর রহমান, জেলা বিএনপির যুগ্ন আহ্বায়ক শেখ শমসের আলী মোহন, জেলা বিএনপির যুগ্ম আহবায়ক পিসি কলেজ ছাএ সংসদের সাবেক  ভিপি  জেলা ছাএদলের সফল সভাপতি খাদেম নিয়ামুল নাসির আলাপ, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য শেখ শাহেদ আলী রবি, সৈয়দ নাসির উদ্দিন মালেক,অধ্যাপক  হাদিউজ্জামান হিরো, জেলা শ্রমিক দলের সাবেক সভাপতি সরদার লিয়াকত আলি, জেলা মহিলা দলের সভাপতি শাহীদা আক্তার, জেলা যুবদলের সাবেক নেতা জেলা জজ আদালতের সহকারী পিপি এ্যাডভোকেট সাজ্জাত হোসেন জেলা ছাএদলের সাবেক সাধারণ সম্পাদক আলী সাদ্দাম দ্বীপ সহ ইউনিয়ান বিএনপির নেতৃবৃন্দরা।

বাগেরহাট জেলা বিএনপির সাবেক সভাপতি এম, এ, সালাম বলেন, ইসকন ইস্যুতে নানা ষড়যন্ত্র মোকাবেলা এবং যাতে এ নিয়ে সংখ্যালঘুদের মধ্যে কোন বিভেদ তৈরি না হয় সেই দিকে সবাইকে সতর্ক থাকার আহবান জানান। একইসঙ্গে দলমত নির্বিশেষে সাম্পদায়িক সম্প্রীতি বজায় রেখে দেশের উন্নয়ন অগ্রযাত্রা এগিয়ে নেয়ার আহবান জানান।

Facebook Comments Box

এই সংবাদটি শেয়ার করুনঃ

এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নড়াগাতীর সংবাদ।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park