1. admin@naragatirsangbad.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১৮ অপরাহ্ন
শিরোনাম :
নড়াইলের কালিয়ায় ১৮৫ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার কালিয়ায় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বর্ষ উদযাপন যশোরে অনলাইন বেটিংয়ে জড়িত ৮ জন গ্রেপ্তার মাস্টার প্যারেডে জেলা পুলিশের প্রস্তুতি পরিদর্শনে পুলিশ সুপার খুলনায় আইনশৃঙ্খলা ও সুশাসন নিয়ে আইনমন্ত্রীর মতবিনিময় সভা পহরডাঙ্গা ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হতে চান কাবুল বিশ্বাস হারানো সরকারি অস্ত্রের খোঁজে র‍্যাব, তথ্য দিলে সর্বোচ্চ ২ লাখ টাকা পুরস্কার নড়াইলের চরেরঘাটে ইয়াবা ও দেশীয় অস্ত্রসহ ৩ জন গ্রেপ্তার শরণখোলায় নিখোঁজের তিন দিন পর স্কুলছাত্রের মরদেহ উদ্ধার, আটক ৫ ‘ক্রসফায়ার’ নয়, আইনের পথেই সন্ত্রাস দমন: আইনমন্ত্রী

তীব্র শীত আর শৈত্যপ্রবাহে কাঁপছে খুলনাসহ পুরো জেলা

নড়াগাতীর সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৬ জানুয়ারি, ২০২৪
  • ৪২৫ বার এই সংবাদটি পড়া হয়েছে

ঘন কুয়াশা আর শীতে জনজীবন বিপর্যস্ত

তীব্র শীত আর শৈত্যপ্রবাহে কাঁপছে খুলনাসহ পুরো জেলা। টানা চার- পাচ দিন ধরে দেশের সর্বনিম্ন তাপমাত্রা বিরাজ করছে দক্ষিণঅঞ্চল জেলায়।

খুলনা,সাতক্ষীরা,কয়রা,পাইকগাছা, দিনব্যাপী কুয়াশার চাদরে ঢাকা থাকছে সবকিছু। ৪-৫দিন থেকে দেখা মিলছে হালকা সূর্যের। বৃষ্টির মতো ঝরছে কুয়াশা। হেডলাইট জ্বালিয়ে চলছে দূরপাল্লার যানবাহনগুলো। দিনভর ঠান্ডা বাতাসে কাবু হয়ে পড়ছে জনজীবন। 

জিরোপয়েন্ট আবহাওয়া কার্যালয়ের তথ্য মতে আজ মঙ্গলবার সকাল ৯টায় খুলনায় ৮দশমিক ৪ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। এ সময় বাতাসের আর্দ্রতা ছিল ৫৭ শতাংশ। 

আরো জানান, জেলায় বর্তমানে মৃদু শৈত্যপ্রবাহ বইছে। খুলনায়ে একটানা ৪দিন ধরে জেলার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। আকাশের উপরিভাগে ঘন কুয়াশা থাকায় সূর্যের তাপ ভূপৃষ্ঠে পুরোপুরি আসছে না। এ জন্য বেশি শীত অনুভূত হচ্ছে। চলতি সপ্তাহের শেষে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা আছে। বৃষ্টি হলে তাপমাত্রা আরও কমে যেতে পারে। 

জিরোপয়েন্টের ইজিবাইকচালক জাহিদ বলেন, ‘যে শীত তাতে লোকজন তো জরুরি কাজ ছাড়া বাহিরই হয় না। ভাড়াই নাই। কামাই তো অর্ধেক কমে গেইছে।

তাই একটু আগুন জ্বালিয়ে শরিলের শীত কমানোর চেষ্টা করছি গল্লামারী এলাকার বেলাল হোসেন ৬০) বলেন, ‘যে শীত পড়ছে আমাদের মতো বৃদ্ধদের জন্য খুব কষ্ট হয়ে গেছে। বাইরে চলাফেরাই করতে পারছি না।’ 

বেলা গড়ালেও কুয়াশার চাদরে ঢেকে থাকে চারপাশ। কাজের তাগিদে বাইরে বের হয়েছেন মানুষ।

Facebook Comments Box

এই সংবাদটি শেয়ার করুনঃ

এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নড়াগাতীর সংবাদ।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park