1. admin@naragatirsangbad.com : admin :
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৭:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম :
নড়াইলে নবগঙ্গা সেতুর কাজ থমকে, দুই পাড়ের লক্ষাধিক মানুষের দুর্ভোগ চরমে তেরখাদায় দুর্গাপূজা ঘিরে পুলিশের মতবিনিময় সভা, আইনশৃঙ্খলা বিঘ্নকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার ঘোষণা তেরখাদায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত, সহনশীল দেশ গড়ার আহ্বান খুলনার জিরো পয়েন্টে বাসে তল্লাশি, ৬ কেজি ৫৯৭ গ্রাম আইস উদ্ধার সাজমীর হত্যা মামলায় এসআরবি-৬-এর অভিযানে দুই আসামি গ্রেপ্তার রূপসায় ইটভাটা ব্যবসায়ী ফখরুল হত্যা মামলার আসামি চট্টগ্রামে গ্রেপ্তার বড়দিয়া বাজার রক্ষায় উদ্যোগ, ভাঙন প্রতিরোধে শুরু হচ্ছে জরুরি কার্যক্রম খুলনার একাধিক হত্যা মামলার আসামি ওসমান পাবনায় গ্রেপ্তার সুন্দরবনে জলদস্যুদের আস্তানায় অভিযান, ১৪টি আগ্নেয়াস্ত্রসহ বিপুল সরঞ্জাম উদ্ধার বড়দিয়া বাজারে ভাঙনকবলিত এলাকা পরিদর্শন ইউএনওর, ১৬ ব্যবসায়ীকে সহায়তা ও জিওব্যাগ ফেলার নির্দেশ

দুমকী উপজেলা পরিষদের ডাক বাংলোতে, পটুয়াখালী ভার্সিটির প্রেমিক যুগল আটক।

নড়াগাতীর সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : সোমবার, ৯ ডিসেম্বর, ২০২৪
  • ২৫৬ বার এই সংবাদটি পড়া হয়েছে

 

 

দুমকি উপজেলা( পটুয়াখালী) প্রতিনিধি

পটুয়াখালী জেলার দুমকী উপজেলা পরিষদের ডাক বাংলোতে পবিপ্রবি’র শিক্ষার্থী এক প্রেমিক যুগলকে আটক করে। এতে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

প্রায় এক সপ্তহের ওপরে বসবাসকৃত আটক ওই প্রেমিক যুগল পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের(পবিপ্রবি) কৃষি অনুষদের শিক্ষার্থী। তারা দু’জনেই ২য় সেমিস্টারে অধ্যয়নরত। প্রেমিক রাকিব বিশ্ববিদ্যালয়ের শেরে বাংলা হলের আবাসিক শিক্ষার্থী, তার গ্রামের বাড়ি সাতক্ষীরায়। অপরদিকে প্রেমিকা মাইশার বাড়ি ঢাকায়।

সূত্র জানায়, সোমবার (৯ ডিসেম্বর) দুপুর ২ টার দিকে দুমকী উপজেলা পরিষদের ডাক বাংলোর ভেতরে দুই যুবক-যুবতীকে বসবাস করতে দেখেন উপজেলা পরিষদের কর্মচারীরা। দুমকী উপজেলা নির্বাহী অফিসার শাহিন মাহমুদ এ বিষয় খবর পেয়ে পরিষদ চত্বরে এসে তাদের আটকে রাখেন। পরবর্তীতে বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষকে খবর দিয়ে ওই প্রেমিক যুগলকে হস্তান্তর করেন ।

এবিষয়ে জানতে চাইলে উপজেলা নির্বাহী অফিসার শাহিন মাহমুদ জানান, ডাক বাংলোতে কেহ বসবাস করছে এ বিষয়ে আমি অবহিত ছিলাম না। আর কেয়ারটেকার কে মোবাইলেও পাচ্ছি না। এ বিষয়ে জেলা পরিষদে লিখিতভাবে অবহিত করা হবে।

পবিপ্রবির ছাত্র বিষয়ক উপদেষ্টা ড. মো: জিল্লুর রহমান জানান, আমাদের প্রক্টর আমাকে বলার পরে আমি গিয়েছিলাম। এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডি আইনানুগ ব্যবস্থা নিবেন। তবে পবিপ্রবির প্রক্টর ড. আবুল বাশার খান মুঠোফোনের কল রিসিভ না করায় তাঁর বক্তব্য পাওয়া যায় নি।

Facebook Comments Box

এই সংবাদটি শেয়ার করুনঃ

এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নড়াগাতীর সংবাদ।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park