1. admin@naragatirsangbad.com : admin :
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৮:৩০ পূর্বাহ্ন
শিরোনাম :
নড়াইলে নবগঙ্গা সেতুর কাজ থমকে, দুই পাড়ের লক্ষাধিক মানুষের দুর্ভোগ চরমে তেরখাদায় দুর্গাপূজা ঘিরে পুলিশের মতবিনিময় সভা, আইনশৃঙ্খলা বিঘ্নকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার ঘোষণা তেরখাদায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত, সহনশীল দেশ গড়ার আহ্বান খুলনার জিরো পয়েন্টে বাসে তল্লাশি, ৬ কেজি ৫৯৭ গ্রাম আইস উদ্ধার সাজমীর হত্যা মামলায় এসআরবি-৬-এর অভিযানে দুই আসামি গ্রেপ্তার রূপসায় ইটভাটা ব্যবসায়ী ফখরুল হত্যা মামলার আসামি চট্টগ্রামে গ্রেপ্তার বড়দিয়া বাজার রক্ষায় উদ্যোগ, ভাঙন প্রতিরোধে শুরু হচ্ছে জরুরি কার্যক্রম খুলনার একাধিক হত্যা মামলার আসামি ওসমান পাবনায় গ্রেপ্তার সুন্দরবনে জলদস্যুদের আস্তানায় অভিযান, ১৪টি আগ্নেয়াস্ত্রসহ বিপুল সরঞ্জাম উদ্ধার বড়দিয়া বাজারে ভাঙনকবলিত এলাকা পরিদর্শন ইউএনওর, ১৬ ব্যবসায়ীকে সহায়তা ও জিওব্যাগ ফেলার নির্দেশ

নড়াইলে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে বিশ্ব মানবাধিকার দিবস পালিত।

নড়াগাতীর সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১০ ডিসেম্বর, ২০২৪
  • ১৯৪ বার এই সংবাদটি পড়া হয়েছে

 

নড়াইলে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে বিশ্ব মানবাধিকার দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে বিশ্ব মানবাধিকার ফাউন্ডেশন ( নড়াইল জেলা ও নড়াইল সদর কমিটির উদ্যোগে র‍্যালি ও পথ সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ মঙ্গলবার (১০ ডিসেম্বর) বেলা ১১ টায় নড়াইল জেলা প্রশাসক কার্যালয়ের সামনে থেকে এ র‍্যালিটি শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে পূনরায় জেলাশাসক এর কার্যালয়ের এসে পথ সভার মধ্য দিয়ে শেষ হয়।

পথ সভায় সভাপতিত্ব করেন বিশ্ব মানবাধিকার ফাউন্ডেশন এর নড়াইল জেলা কমিটির সভাপতি মোঃ আব্দুল্লাহ আল বারী। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বিশ্ব মানবাধিকার ফাউন্ডেশন এর কো-অর্ডিনেটর মোঃ মামুন হাচান, কো-অর্ডিনেটর হাবিবুর রহমান, গোপালগঞ্জ জেলা কমিটির কো-অর্ডিনেটর মোঃ সাজ্জাদ হোসেন।

অনুষ্ঠানে বক্তারা বলেন, দেশে বর্তমানে মানবাধিকার লঙ্ঘণের চরম প্রতিযোগিতা চলছে। মানুষের মৌলিক অধিকার ও চাহিদা নিশ্চিতের পাশাপাশি, সকলের নিরাপত্তা বিধান, স্বাধীনতা ও মর্যাদা সমুন্নত রাখাই মানবাধিকার।

মানবাধিকার একটি বিশদ ও সামগ্রিক বিষয়। কিন্তু দুঃখের বিষয়, এই শতাব্দীতে ও বর্তমানে তথ্য-প্রযুক্তির যুগেও বিশ্বের বিভিন্ন স্থানে মানবাধিকার লঙ্ঘিত হচ্ছে। মানবাধিকার প্রতিষ্ঠা ও রক্ষায় প্রতিনিয়ত আন্দোলন-সংগ্রাম করতে হচ্ছে।

তাছাড়া গণমাধ্যমের স্বাধীনতা এবং গণতন্ত্র প্রতিষ্ঠার বিষয়ে দল-মত নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধ ভাবে কাজ করতে হবে। মানবাধিকার লঙ্ঘনের সাথে যারা জড়িত তাদের বিরুদ্ধে কঠোর শাস্তি নিশ্চিত করতে হবে। পাশাপাশি দেশের মানবাধিকার সংগঠন গুলি যাতে মানবাধিকার রক্ষায় কাজ করতে পারে তার সহায়ক পরিবেশ সৃষ্টির দাবি জানানো হয়।

এ সময় উপস্থিত ছিলেন নড়াইল জেলা কমিটির সাধারণ সম্পাদক মোঃ মোস্তাফা মোল্লা, নড়াইল সদর থানা কমিটির সভাপতি মোঃ আজিজুর রহমান, সাধারণ সম্পাদক মোঃ আমিনুর রহমান, মোঃ জালাল উদ্দিন, নাদীম মাহমুদ, মোঃ হাবিবুল্লাহ, মোঃ সেলিম মিনা প্রমুখ।

Facebook Comments Box

এই সংবাদটি শেয়ার করুনঃ

এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নড়াগাতীর সংবাদ।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park